ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়িতে জমে উঠেছে পশুর হাট


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৭-২০২১ রাত ৮:১০
বছর ঘুরে আবারো এসেছে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা।আগামী ২১ জুলাই পশু কোরবানির মধ্য দিয়ে পালন করা হবে এই দিনটি। আর কোরবানিকে সামনে রেখে ফটিকছড়ির বিভিন্ন বাজারে জমে উঠেছে পশুর হাট।
উপজেলারবাগানবাজার,ছিকনচড়া,কাজিরহাট,নাজিরহাট,নানুপুর সহ বিভিন্ন পশুর হাটে গিয়ে দেখা যায়,  স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না কোথাও। অধিকাংশ মানুষ পরছে না মাস্ক। গাদাগাদি করে রাখা হয়েছে কোরবানির পশু। শারিরীক দূরত্ব চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। লতিফ নামের এক বিক্রেতা রসিকতা করে বলেন, "গরুর বাজারের করোনা আসবেনা, আমদের মাক্স লাগেনা।"
এভাবে অনেককেই মাস্কের ব্যাপারে জিজ্ঞেস করলে অধিকাংশের উত্তর, 'মাস্ক আনতে ভুলে গেছি, মাস্ক হারিয়ে গেছে, মাস্ক কেনার টাকা নাই" এমনটাই।

এদিকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ফটিকছড়িতে গত ১ সপ্তাহে ১৮৭ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে ফটিকছড়িতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫২ । তাছাড়া গেলো বছর এপ্রিল থেকে এই পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়।

এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান জানান, আমরা বৃহস্পতিবার মিটিং বসেছি স্থানীয় ইউপি চেয়ারম্যানদের  সাথে।ওনাদের দিক নির্দেশনা দিয়েছি পশুর হাটে স্বাস্থ্যবিধি সচেতনতার লক্ষ্যে মাইকিং করার জন্য এবং মাক্স বিতরণ করার জন্য।পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানলে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার