শরণখোলায় স্বদেশ প্রত্যাবর্তন ও ডাঃ মোজাম্মেল হোসেনের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত
শরণখোলায়স্ব দেশ প্রত্যাবর্তন দিবস ও সাবেক প্রতিমন্ত্রী ডাঃ মোজাম্মেল হোসেনের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে রায়েন্দা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ খালেক খান। এ সভায় বক্তৃতা করেন, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, প্রবীণ আওয়ামীলীগ নেতা আঃ রশিদ আকন, শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবু জাফর জব্বার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হেলাল তালুকদার, যুবলীগের যুগ্ম আহবায়ক শামীম মুন্সী, স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আকন্দ ইব্রাহিম সুমন ও ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ। সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন নান্টু।
সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ডাঃ মোজাম্মেল হোসেন এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সভায় নেতৃবৃন্দ, জাতির মুক্তির সংগ্রাম ও স্বাধীন বাংলাদেশের অভূদ্যয়ে ১০ জানুয়ারি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তৃতা করেন।
তারা এ সভায়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন এর সংগ্রামী জীবন আলেখ্য তুলে ধরেন তিনি। বক্তারা তার জীবন থেকে নুতন প্রজন্ম কে শিক্ষা গ্রহণ করতে হবে ।
সভায় জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ডাঃ মোজাম্মেল হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদল, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কামাল উদ্দিন আকন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুলসহ সদ্য প্রয়াত নেতাকর্মীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied