গফরগাঁও সাব-রেজিস্ট্রার অফিসে অনির্দিষ্টকালের কর্মবিরতি
ময়মনসিংহ জেলার গফরগাঁও তিনটি সাব-রেজিস্ট্রি অফিসে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা করেছেন। ফলে জমি কেনাবেচায় আগ্রহী জনসাধারণের দূর্ভোগের পাশাপাশি সরকারের মোটা অংকের রাজস্ব হাতছাড়া হওয়ার আশংঙ্কার সৃষ্টি হয়েছে। গফরগাঁও সাব-রেজিস্ট্রি অফিসে প্রতি সপ্তাহে অন্তত ৩০০ টি দলিল রেজিস্ট্রি সম্পাদিত হয়ে থাকে। এর বিপরিতে ষ্ট্যাম্পসহ সরকারের রাজস্ব আয় প্রায় ৩০/৩২ লাখ টাকা।
সারাদেশের ন্যায় গফরগাঁওয়েও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি'র অংশ হিসাবে গফরগাঁও সাব-রেজিস্ট্রি অফিসের সকল প্রশাসনিক ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ রেখেছে।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি বেলা ৩ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার মো: ইউসূফ আলী সরকারি দায়িত্ব পালনকালে শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: আবুল হায়াতের মাধ্যমে লাঞ্ছিত এবং শারীরিকভাবে মারাত্মক আহত হয়। তার-ই ধারাবাহিকতায় বাংলাদেশ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে সারাদেশে একযুগে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি'র ঘোষণা করেছেন।
গফরগাঁও সদর সাব-রেজিস্ট্রার খন্দকার মেহবুবুল ইসলাম বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনায় বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের নির্দেশনায় সারাদেশের ন্যায় গফরগাঁও সাব-রেজিস্ট্রি অফিসেও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলমান থাকবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied