খুলনায় নারীকে হত্যার অভিযোগ; আটক-২
খুলনা মহানগরীর সদর থানার আওতাধীন ৩০ নং ওয়ার্ডের দারোগাপাড়া এলাকায় ফাতেমা বগম (৫৫) নামের এক নারী নৃশংসভাবে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ওই এলাকার ফারুক আহমেদ ও তার স্ত্রী তহমিনা বেগমকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে হত্যাকান্ডের বিষয়ে তারা স্বীকার করেছেন বলেও জানা গেছে।
গত ৭ জানুয়ারি সমিতির লোন দেয়ার কথা বলে ডেকে নিয়ে ফাতেমা বেগমকে হত্যার পর মৃতদেহ বস্তাবন্দি করে বটিয়াঘাটার উপজেলাধীন দশ গেট এলাকা থেকে ভৈরব নদীতে ফেলা হয়েছে বলে প্রাথমিক স্বীকারোক্তিতে তারা জানান।
গতকাল মঙ্গলবার রাত ১১টা নাগাদ পর্যন্ত ওই নারীর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। নিহতের স্বজনরা জানান, দারোগাপাড়া এলাকার মৃত লাল মিয়ার স্ত্রী ফাতেমা বেগম ওই এলাকার ফারুক ও তার স্ত্রী’র মারফত একটি সমিতির লোন নেয়ার জন্য সাড়ে ৪ হাজার টাকা দেন। বেশ কয়েকদিন ধরে তারা ফাতেমা বেগমকে লোন দেয়ার কথা বলে ঘুরাতে থাকেন। এক পর্যায়ে গত ৭ জানুয়ারি দুপুরে ফারুক ও তার স্ত্রী-ফাতেমা বেগমকে মোবাইলে কল করে ডেকে নেয়। তাদের ভাড়া বাসায় বসেই তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। এরপর রাত ৯ টার দিকে লাশ বস্তাবন্দি করে বটিয়াঘাটার উপজেলাধীন দশ গেট এলাকা তৈাকে ভৈরব নদীতে ফেলে গুম করা হয়।
এলাকাবাসী জানান, ফাতেমা বেগম নিখোঁজের পর থেকে তাকে বিভিন্ন জায়গায় স্বজনরা খুঁজে পায়নি। ঘটনার দিন দুপুরে ফাতেমা বেগমকে অভিযুক্ত ফারুক আহমেদ ও তার স্ত্রী তহমিনা বেগমের বাসায় ঢুকতে দেখেছেন কয়েকজন এলাকাবাসী। এ ঘটনা পুলিশকে জানানো হলে তাদেরকে আটক করা হয়। এরপর তারা ঘটনার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ পেয়ে স্বামী এবং স্ত্রী দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থাসহ ভিকটিমের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত