ছদাহায় বাড়িতে ঢুকে গৃহস্থকে খুনের ৪৮ ঘণ্টা হতে চললেও গ্রেপ্তার নেই
চট্টগ্রামের সাতকানিয়ায় চোর ছিনিয়ে নিতে গিয়ে গৃহস্থকে পিটিয়ে খুনের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নিহতের বড় ছেলে শাহ আলম বাদী হয়ে মামলাটি করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়াসির আরাফাত মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মামলার স্বার্থে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।
ওসি আরাফাত বলেন, নিহতের বড় ছেলে ৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। তবে মামলার স্বার্থে আসামিদের নাম ঠিকানা প্রকাশ করা যাচ্ছে না।
এরআগে সোমবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার ছদাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড খোর্দ্দ কেঁওচিয়ার খীল পাড়ায় 'চোর' সন্দেহে আটকে রাখা একজনকে ছাড়িয়ে আনতে যাওয়া 'দুর্বৃত্ত' দলের হামলায় নিহত হন ৭০ বছর বয়সী গৃহস্থ মো. ইউসুফ।
নিহত মোহাম্মদ ইউসুফের (৭০) বাড়ি উপজেলার সদর ইউনিয়নের বারদোনা এলাকায়। তবে তিনি পরিবার নিয়ে খোন্দকার খীল এলাকায় থাকতেন।
এদিন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সন্ধ্যায় আনুমানিক ২৭/২৮ বছর বয়সী এক যুবক ইউসুফের ঘরে ঢুকে পড়েন। ইউসুফের পরিবারের সদস্যরা তাকে দেখে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করেন। ওই যুবক তার নাম শওকত এবং বাড়ি পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে জানিয়ে তাকে ছেড়ে দেয়ার অনুরোধ করেন। কিন্তু লোকজন স্থানীয় ইউপি সদস্যকে খবর দিয়ে তিনি না আসা পর্যন্ত তাকে আটক রাখার কথা জানান।
তখন শওকত মোবাইলে তার কয়েকজন বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন। ছয়-সাতজন যুবক আধাঘণ্টার মধ্যে ঘটনাস্থলে আসেন। তারা শওকতকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার সময় তাদের কিল-ঘুষি ও ধাক্কায় ইউসুফ মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।
সুজন / সুজন
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
হাবিবুর রহমান হাবিবের বহিষ্কার ও জেলা কমিটি পুনর্গঠনের দাবি সিরাজুল ইসলাম সরদারের
নোয়াখালীর কবিরহাটে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠান
রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু
পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন
ধামইরহাটে ১৪৪ ধারা ভঙ্গ করে কৃষকের সরিষা কেটে নিল প্রতিপক্ষ
জেএসএস’র গুলিতে খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্য নিহত
আদমদীঘিতে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে চলাচলে বিঘ্ন সৃষ্টি
মান্দায় রফিকুল হত্যা মামলা নিয়ে পুলিশের তেলেসমাতি
কোনাবাড়ী উলামা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
উলিপুরে হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত