১০ দফা দাবিতে নাশকতার আশংকায় বিএনপির ২৮ জন নেতা কর্মী গ্রেফতার
১০ দফা দাবিতে রাকেন্দ্রজধানীতে বিএনপির গণঅবস্থান কর্মসূচিকে করে নাশকতার সন্দেহে ঢাকার প্রবেশপথ সাভারের আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন প্রায় অর্ধশতাধিক লোকজনকে আটক করে থানায় নেয়ার পর ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা।
পুলিশ জানায়, রাজধানীতে বিএনপি ও সমমনা দলগুলোর গণ-অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে এদিক দিয়ে কেউ যেন কোন ধরনের আগ্নেয়াস্ত্র কিংবা বিষ্ফোরক দ্রব্য নিয়ে ঢাকায় প্রবেশ করে নাশকতা করতে না পারে সে কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়। পরে তাদের বিষয়ে যাচাই-বাছাই শেষে সাভার, আশুলিয়া এবং ধামরাই এই তিন থানায় মোট ২৮ জনকে গ্রেফতার দেখানো হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, রাজধানীতে বিএনপির কর্মসূচিকে ঘিরে কেউ যেন নাশকতা করতে না পারে সেই লক্ষ্যে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন কিছু লোকজনকে থানায় আনা হয়। পরে তাদের মধ্য থেকে বিভিন্ন মামলায় ২৮ জনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদেরকে সেসব মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া বাকিদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃতদেরকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন