ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

দোকানের বাইরে মালামাল ব্যবস্থা না নেয়ায় নাকাল অবস্থায় সাতকানিয়া পৌরসভা


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১২-১-২০২৩ দুপুর ৩:৩০
সাতকানিয়া পৌরসভায় দোকানের বাইরে মালামাল রেখে পথচারী এবং স্কুল কলেজ শিক্ষার্থীও রোগীর এম্বুলেন্স যাতায়াতে ও সাতকানিয়ায় আদালতের কার্যক্রমে  বিঘ্ন হচ্ছে বলে অভিযোগ  ওঠেছে সর্বমহলেই। আজ বুধবার সরেজমিনে গেলে দেখা যায় সাতকানিয়া পৌরসভার মেয়র গলিতে আমির হোসেন ষ্টোর,ইউসুপ স্টোর,আলী হোসেন ষ্টোর, ইসহাক স্টোর এরা এদের মুদির দোকানের মালামাল তথা ময়দার বস্তা চালের বস্তা বাইরে রেখে রীতিমত এই ঝামেলা করে যাচ্ছে।
 
এদিকে মেয়র গলি সাতকানিয়া পৌরসভা ছাড়াও সাতকানিয়া ডলুব্রিজের পূর্বের আদালত সড়কে যত্রতত্র পার্কিং এবং দোকানের বাইরে মালামাল রেখে আদালতে আসা আইনজীবি ও বিচারপ্রার্থীদের ভোগান্তি হচ্ছে বলেও জানান সাতকানিয়া আইনজীবি সমিতির নেতারা।
 
সাতকানিয়া আইনজীবি সমিতির বিপ্লবী সভাপতি এডভোকেট সুনীল বড়ুয়া জানান -সাংবাদিক সৈয়দ আককাসের সকালের সময়ের প্রতিবেদনের আলোকে ২০২০সালের ১৯শে সেপ্টেম্বর আমরা সাতকানিয়া সিনিয়র সহকারি জজ আদালত থেকে একটি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ নিয়েছিলাম যাতে আদালত সড়ক উন্মোক্ত থাকে কিন্তু সেটা হলোনা আর। পরিশেষে একই ধরনে অসতর্কতার কারণে ২দিন আগে একটি ছেলেও নিহত হলো। আমরা আদালতের দেয়া আদেশ বাস্তবায়নে কার্যকর ভূমিকা দেখতে চাই। একই কথা বলেন সাতকানিয়া আইনজীবি সমিতির সাধারণসম্পাদক ও সাবেক ছাত্রনেতা এডভোকেট মেজবাহ উদদীন আহমদ চৌধুরী কচির তিনি বলেন-সাংবাদিক আককাস আদালত সড়কের যাতায়াত নির্বিঘ্ন করতে ধারাবাহিক নিউজ করেছিল ফলে নিউজগুলি সাতকানিয়া আইনজীবি সমিতির নজরে আসলে আমি সাতকানিয়া সিনিয়র সহকারি জজ আদালতে মামলা করে ওসি এসিল্যান্ড ইউএনও মেয়রসহ মোট ১১জনের বিরুদ্ধে নিষেধাঙ্গা আদেশ দেন আদালত। পরে কয়েকদিন ওই আদেশ আইনশৃংলা বাহিনী পালন করলেও এখন আর পালন করেনা, ফলে দূর্ঘটনা যেন প্রতিদিনের নিত্যসঙ্গী।
 
তবে দোকানের বাইরে মালামাল রাখার বিষয়ে আশ্বাস প্রদান করেন সাতকানিয়া উপজেলা ভূমি সহকারি মো:আরাফাত হোসেন,তিনি বলেন মেয়র গলিসহ সাতকানিয়ার কোথাও দোকানের বাইরে চলাচলের সড়কে মালামাল রেখে যাতায়াতের বিঘ্ন ঘটানো যাবেনা আমরা ইহার বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নিব।
 
একই কথা বলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মো:জোবায়ের দোকানের মালামাল বাইরে রেখে মেয়র গলি চলাচলের অনুপযোগী গড়ে তোলা হচ্ছে বলে তিনি অভিযোগ স্বীকার  করে বলেন-হ্যাঁ বিষয়টা নজরে আছে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এমএসএম / এমএসএম

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী কারাদণ্ড

বন্যা কবলিতদের পাশে পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদ হাসান

নদীভাঙন কবলিত ময়মনসিংহের বিভিন্ন এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

কলেজ ক্যান্টিনের খাবারে তেলাপোকা, স্বাস্থ্যঝুঁকির অভিযোগ শিক্ষার্থীর।

সেনাবাহিনীর কর্তৃক ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আলফাডাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা

জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ

রায়গঞ্জে হত্যা-ধর্ষণের ভয় দেখিয়ে লুটপাট, রক্তাক্ত বিদ্যালয় কর্মচারী

নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার!

শিক্ষামন্ত্রীকে নওগাঁয় ঢুকতে না দেওয়ার হুশিয়ারি পরীক্ষার্থীদের

‎উত্তাল বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিশিংবোট ডুবে ৪ জেলের মৃত্যু, ১ জেলে নিখোঁজ

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ২ নম্বর গেট অবরোধ করে বিক্ষোভ

গোপালগঞ্জে পিতৃহত্যা মামলায় মাদকাসক্ত ছেলের যাবজ্জীবন কারাদণ্ড