ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ধামইরহাটে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১২-১-২০২৩ বিকাল ৫:১২

নওগাঁর ধামইরহাটে ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ১২ জানুয়ারী (বৃহস্পতিবার) বিকেল ৪ টায় সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ইউএনও মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী। এ সময় ক্রিকেটে খেলায় চ্যাম্পিয়ন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও ভলিবল খেলায় চ্যাম্পিয়ন শংকরপুর উচ্চ বিদ্যালয়ের দলনেতার হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম সরকারি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মুকুল হোসেন, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াছমিন, কুলফতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ হারুনুর রশিদ, শংকরপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বেলঘরিয়া দাখিল মাদরাসার সুপার আফজাল হোসেন, কাউন্সিলর জেসমিন সুলতানা কানন, যুবলীগের যুগ্ন সম্পাদক ও শংকরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বেলাল হোসেন, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা