ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে কম্বল বিতরণ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১২-১-২০২৩ বিকাল ৫:৩২
ভোলার লালমোহনে শীতার্তদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহারের কম্বল বিতরণকে বিতর্কিত করতে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে বিবিএস ক্যাবল এর চেয়ারম্যানের বিরুদ্ধে।
 
উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, হাজিরহাট বাজারে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের পাঁচশত কম্বল বিতরণ করি। অথচ সাফিয়া নামে এক বৃদ্ধার বরাত ও ৫শত'র স্থলে দেড়শত কম্বল বিতরণের মনগড়া সংবাদ প্রকাশ করে বিবিএস গ্রুপের চেয়ারম্যান আবু নোমান হাওলাদারের বিবিএস বাংলা অনলাইন পোর্টাল। একইসাথে ওই মহিলাকে শেখানো বক্তব্য নিয়ে ফেসবুকে গুজব ছড়িয়েছে তার লোকজন।
 
আলাপকালে সেই বৃদ্ধা সাফিয়া বেগম বলেন, আবু নোমান হাওলাদারের নির্দেশে তার ঘনিষ্টজন সুখিন ও মমিন কথা শিখিয়ে ভিডিও করেছিল। সেসময় সাফিয়ার সাথে থাকা পারুল, বিলকিছ ও সুফিয়াও একই কথা বলেন।
 
তবে এমন অভিযোগ অস্বীকার করে সুখিন বলেন, তিনি ঢাকায় ছিলেন। আর মমিন ক্ষিপ্ত হয়ে বলেন, সাংবাদিকরা সাফিয়াকে কথা শিখিয়ে দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে বিবিএস ক্যাবলস'র চেয়ারম্যান আবু নোমান হাওলাদার বলেন, এটা একটা মেকিং গেম। 
 
এদিকে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে কুরুচিপূর্ণ গুজব ছড়ানোর ঘটনায় আবু নোমান হাওলাদার ও তার লোকজনের বিচার দাবি করেছেন আওয়ামীলীগ নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত