যাত্রাবাড়ীতে থেমে থাকা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় থেমে থাকা ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লেগে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (১৩ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাছ ব্যবসায়ী মো. পলাশ (৫০) ও সিএনজি অটোরিকশাচালক মমিন মিয়া (৩৭)। আহতরা হলেন, মাছ ব্যবসায়ী শাহ আলী (৩৭) ও সুমন মিয়া (৪০)।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালমান বলেন, যাত্রাবাড়ী থানার শনির আখড়া ধনিয়া কলেজের সামনে আজ ভোর ৫টার দিকে থেমে থাকা একটি ট্রাকের পেছনে নারায়ণগঞ্জের চর মুক্তারপুর থেকে ঢাকায় আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে চালকসহ চার সিএনজি আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মমিন ও পলাশকে মৃত ঘোষণা করেন। সুমন এবং শাহ আলী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
তিনি আরও জানান, হতাহতরা চর মুক্তারপুর এলাকার বাসিন্দা। যাত্রাবাড়ী মাছের আড়ৎ থেকে মাছ কিনে চর মুক্তারপুরে যাচ্ছিলেন তারা। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
নিহত মো. মমিন মিয়ার মামা ফারুক হোসেন জানান, সিএনজি অটোরিকশাচালক মমিন প্রায় প্রতিদিনই চর মুক্তারপুর থেকে মাছ ব্যবসায়ীদের নিয়ে ঢাকার যাত্রাবাড়ীতে আসেন এবং মাছ কিনে আবার মুক্তার ফিরে যান। আজ সকালে ফোনে এ দুর্ঘটনার তথ্য পেয়ে ঢাকা মেডিকেলে আসি।
এমএসএম / এমএসএম
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান