সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কাজের শুভ উদ্বোধন
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম এমপি।
শুক্রবার ১৩ জানুয়ারী বিকেলে সাভার উপজেলাধীন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চত্বরে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল আলম সমরের সভাপতিত্বে বিভিন্ন উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন ঢাকা ২ আসনের এমপি (সাবেক মন্ত্রী) ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে বলেন, আমার আসনের তিনটি ইউনিয়নের মধ্যে তেঁতুলঝোড়া ইউনিয়নের ব্যাপক উন্নয়নের মূল ভূমিকায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল আলম সমর এলাকার জনগণের দুঃখ দুর্দশা মোচনে প্রানান্ত চেষ্টা করে যাচ্ছে। এই উন্নয়নের পেছনে সার্বিক সহযোগিতার মূল ভূমিকায় আছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব। তিনি সরেজমীনে ইউনিয়ন পরিষদের বিভিন্ন ব্রীজ কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প কাজের পরিদর্শন করেন।
এছাড়াও তিনি তার বক্তব্যে স্মৃতিচারন করে বলেন, বিরোধী দল তথা বিএনপি জামাত এইসব উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা করাসহ অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার পায়তারা করে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি গরীব, দুখী অসহায়দের মাঝে শীতবস্র বিতরণ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তরুন কুমার বৈদ্য, উপজেলা প্রকল্প অফিসার রাশেদ মোঃ জিল্লর সাভার মডেল থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা প্রমূখ।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন