ভোলাহাটের বিলভাতিয়ায় যেন হলুদের বিছানা
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে দেশের দ্বিতীয় বৃহত্তম বিল বিলভাতিয়ায় যেন হলুদের বিছানা। এবার বিলভাতিয়ায় পানি কম থাকায় কৃষকরা বাড়তি সুযোগ নিয়ে সরিষা চাষাে ঝুকে পড়েছে বলে জানা গেছে। বিলভাতিয়া ছাড়াও উপজেলার বিভিন্ন মাঠে হলুদের সমারোহ। এবার বিগত বছরের যেকোনো সময়ের চেয়ে এবার সরিষা চাষাবাদ হয়েছে। এবার বাম্পার ফলন হবে বলে একাধিক কৃষক আশা প্রকাশ করেন। সবাই এখন অনেক খুশি এবং উচ্ছ্বসিত। কৃষকরা জানান, আমরা কৃষি উপকরণ সহ বিভিন্ন সহযোগিতা পেয়ে চাষাবাদ করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলীর তথ্য মতে এবছর ১৩৭০ হেক্টর জমিতে সরিষা চাষাবাদ হয়েছে। যা গতবছর ছিল ৮৪০ হেক্টর। আগামী ৩ বছরে ২৬০০ হেক্টর অর্জন করার টার্গেট রয়েছে। তিনি জানান সরিষা চাষাবাদে আমাদের তেল ফসলের চাহিদা অনেকটাই নিজেরা উৎপাদন করে পূরন করতে পারব এবং বিদেশ থেকে তেল আমদানি কম করতে হবে। পাম ওয়েল এবং সয়াবিনের থেকে সরিষার তেল স্বাস্থ্যকর বলেও তিনি জানান।
সরিষা আবাদের জন্য ৩ বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ পূর্বক আমরা কৃষক সমাবেশ, উঠান বৈঠক, মাঠ দিবস, লিফলেট বিতরণ সহ ব্যাপক প্রচারণা চালানো হয়েছে বলেও তিনি জানান। সরকার প্রতি বছর প্রণোদনা ও বীজ সহায়তা দিয়ে আসছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি
পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ
রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র
স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা
সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক
নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন
২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার
বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
Link Copied