ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মাদারীপুরে রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৪-১-২০২৩ দুপুর ১:১১
মাদারীপুরে জাইকা এর সহযোগিতায় শিবচর থানার বাশকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর শেখপুর গ্রামের আড়াই কিলোমিটার জাইকা প্রজেক্ট্রের রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকুলে কাজ নেয়া সাব কন্ট্রাক্টে ঠিকাদার মোঃ শাহেবালী তাইনীর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। 
 
অভিযোগ সূত্রে জানা গেছে, ৩ কোটি ২৭ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয় এই কাজে। বাশকান্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চর-শেখপুর গ্রামে রাস্তার আড়াই কিলোমিটার নির্মাণ কাজ  বর্তমানে করছেন সাব কন্ট্রাক্টার মোঃ শাহেবালী তাইনী। নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন,রাস্তার ১ কিলোমিটার ছেলাব দেওয়ার কথা থাকলেও ছেলাব না দিয়ে বাসের খুটি ও কাগজ দিয়ে কাজ করিতেছে এবং যায়গায় যায়গায় কালভার্ট দেওয়ার কথা থাকলেও তা নাদিয়ে বাজার থেকে রেডিমেট পাইব এনে দিয়েছে। কৃষকের কাছ থেকে টাকা আদায় করিয়া মাটি ভরাট করিয়া রাস্তা বানাইতেছে এবং রাস্তার উপরে ও পাসে সঠিক মাপ না দিয়ে তাদের ইচ্ছে মত কাজ করিতেছে। ভিতরে না কাটিয়া ২ সাইটের জমি কাটিয়া ফসলী জমি ক্ষতিগ্রস্ত করিয়াছে। রাস্তার এপাস ওপাস পানি নিস্কাসনের জন্য পাইপ ফিটিং করিতেছে না। বসত বাড়ির  মাটি কাটিয়া রাস্তা ঠিক করিতেছে। মসজিদ মাটি দিয়া ঢাকিয়া দিয়াছে।
 
এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধির অনিয়মের অভিযোগের পর কাজ বন্ধ রাখার অনুরোধ করা হলেও এখনো অনিয়মের মাধ্যমে কাজ দিয়েই উক্ত কাজ সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। এবিষয়ে ঠিকাদার শাহেবালী তাইনী সাথে একাধিকার যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি। সকালের সময় মুঠোফোন  চেয়ারম্যানকে কাজের অনিয়মের বিষয় জানতে চাইলে বলেন এ বিষয়ে আপনাদের কে তথ্য দিছে তা আগে বলেন। তিনি অনিয়মের বিষয় এড়িয়ে যায়। 
এবিষয়ে(পিআইও) শিবচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সকালের সময়কে বলেন একাজ ঐ এলাকার চেয়ারম্যান আসাদুজ্জামান খোকন তার নিজ লোককে দিয়ে করাচ্ছে, তাই আমি তাকে সঠিকভাবে কাজ করতে বলছি।

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক