ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে আক্রান্ত ও উপসর্গে ২০ মৃত্যু


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮-৭-২০২১ দুপুর ১১:১৫

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন এবং উপসর্গ নিয়ে ১৩ জনসহ মোট ২০ জন মারা গেছেন। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, করোনা ইউনিটে বর্তমানে ৪১১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন। নতুন ভর্তি হয়েছেন ৩৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত একদিনে ৭৫২টি নমুনা পরীক্ষা করে ১৯৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৬ দশমিক ৩২ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, ময়মনসিংহের ফুলপুর উপজেলার হাওয়া বেগম (৬০), নুরুল হক (৮৫), ভালুকার হেলেনা বেগম (৭০), শেরপুরের নালিতাবাড়ির মোস্তফা কামাল (৪৫), বৈশিষ্ট্য (৭০), আক্কাস আলী (৭৫) ও নেত্রকোনা সদরের আনোয়ার আহমেদ (৫৫)।

এ ছাড়া ওই সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যান, ময়মনসিংহ সদরের শাহাদত মিয়া (৬৭), শামসুন্নাহার (৬৫), জামালপুরের ইমলামপুর উপজেলার জমিলা খাতুন (৬০), সদরের জামিল হোসাইন (৪৫), নেত্রকোনা সদরের শামসুল হুদা (৭৮), আমরোজ আলি (৭৫), সোনিয়া বেগম (৩২), কেন্দুয়ার রুমেলা আক্তার (৫৫), মোহনগঞ্জের খোদেজা বেগম (৬৫), শেরপুর সদরের নুরুল ইসলাম (৮০), সুইটি বেগম (২৬), গেন্দাফুল (৩৫) ও টাঙ্গাইল সদরের রহিমা খাতুন (৭০)।

প্রীতি / প্রীতি

বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতি

লাকসামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী র‌্যালী

ধামরাইয়ে নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা নারীর মরদেহ উদ্ধার

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব শ্যামনগরের এক পরিবার: কুয়েতে নিয়ে অমানুষিক নির্যাতন,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাঘা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ ৪ জন আটক

পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান

লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ

রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,সাজেক সড়কে যোগাযোগ বন্ধ