ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সকালের সময়ে নিউজ প্রকাশের পর মাতৃত্বকালীন সুবিধা পেল পারভীন বেগম


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৪-১-২০২৩ দুপুর ৩:৫
দৈনিক সকালের সময়ে মাতৃত্বকালীন সুবিধা না দেওয়ার অভিযোগ শিরোনামে নিউজ প্রকাশের পর সন্তান সম্ভবা শ্রমিক পারভীন বেগমকে ডিসেম্বর মাসের বেতনসহ মাতৃত্বকালীন সুবিধার অর্ধেক টাকা পরিশোধ করেছে যমুনা ডেনিমস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ। 
 
শুক্রবার (১৩ জানুয়ারী) তাকে কারখানায় ডেকে ওই টাকা প্রদান করে কারখানা কর্তৃপক্ষ। এসময় পারভীন বেগম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ইউএসজি রিপোর্ট অনুযায়ী আগামী ২৩ ফেব্রুয়ারী সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ রয়েছে। এই মূহুর্তে মাতৃত্বকালীন সুবিধা পেয়ে অনেক উপকার হয়েছে বলে জানান ভুক্তভোগী। 
 
জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও কোনাবাড়ী থানার সভাপতি মোঃ আশরাফুজ্জামান বলেন,শ্রম আইনের ৪৬ ধারা বিধান মতে প্রত্যেক নারী শ্রমিক তাহার মালিকের নিকট হইতে তাহার সন্তান প্রসবের সম্ভাব্য তারিখে অব্যবহিত পূর্ববর্তী আট সপ্তাহ এবং সন্তান প্রসবের অব্যবহিত পরবর্তী আট সপ্তাহের জন্য প্রসূতি কল্যাণ সুবিধা পাওয়ার অধিকার রাখেন। সেই সাথে মালিক তাহার এই সুবিধা প্রদান করিতে বাধ্য থাকিবেন।
 
উল্লেখ্য গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত যমুনা ডেনিমস লিমিটেড কারখানা থেকে মাতৃত্বকালীন সুবিধা না পাওয়ায় গত (৪জানুয়ারি)  কলকারখানা ও প্রতিষ্টান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক বরাবর লিখতি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পারভীন বেগম।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার