ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

অব্যাহত সন্ত্রাসী কর্মকান্ডের পিছনে শক্তিদাতা কে?


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৪-১-২০২৩ দুপুর ৩:২৪

এলাকায় ভয়ংকর সন্ত্রাসী হিসেবে পরিচিত একাধিক মামলার আসামী ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি নুরুল ইসলাম সরকার।অভিযুক্ত মো. নুরুল ইসলাম সরকার ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বরাইদ গ্রামের মৃত আব্দুল কাদের ব্যাপারীর ছেলে।

তার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকার বিভিন্ন ব্যাবসায়ীরা। দেশের বিভিন্ন থানায় তার রয়েছে প্রায় ডজন খানেক মামলা।এরইমধ্যে তার বিরুদ্ধে স্থানীয় থানায় চাঁদাবাজি, হামলা, লুটপাটসহ একাধিক মামলাসহ জেলা পুলিশ সুপার কার্যালয় এবং প্রধানমন্ত্রী দপ্তর বরাবর অভিযোগ পাঠানো হয়েছে। কিন্তু এতেও মিলছেনা সুষ্ঠ প্রতিকার। দিনদিন সে আরো বেপরোয়া হয়ে উঠছে বলে দাবী স্থানীয়দের।

ভক্তভোগী কামাল জানান যে, তার ব্যক্তগত ব্যবসায়ী প্রতিষ্ঠানে চাঁদা দাবী এবং ঠিকাদারী কাজে বাধা দেওয়া নিয়ে নুরুল ইসলাম সরকারের বিরুদ্ধে মামলা করে নিস্তার পাচ্ছি না এ ছাড়া মোঃ কবির হোসেন একই এলাকার বাসিন্দা তিনিও নুরুল ইসলাম সরকারের সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে বলেন এর থেকে পরিত্রান প্রয়োজন।
এই বিষয়ে ভালুকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান বিষয়টি শুনলাম, খোজ নিয়ে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্হা নেব।
উপরোক্ত বিষয় নিয়ে নুরুল ইসলাম  সরকারের সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে তিনি ফোন রিসিভ করেন নি।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি ওই এলাকার একটি ফার্ম  হাউজের মালিক অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তাকে (মেজর) চাঁদার দাবীতে প্রকাশ্য দিবালোকে রাস্তায় গাড়ি থামিয়ে মারধর এবং তার ফার্ম হাউজে ভাংচুর ও লুটপাট চালিয়েছে এই নুরুল ইসলাম এবং তার সন্ত্রাসী বাহিনী। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এবং ভালুকা মডেল থানায় তার বিরুদ্ধে গত ২৮/১২/২২ ইং তারিখে একটি মামলা অর্ন্তভুক্ত হয়, যার মামলা নং ৪৪/৬২৭, এর পরেও তার সন্ত্রাসী কর্মকান্ড থেমে নাই বলে জানান ভুক্তভোগীরা। 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার