ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় বড়ঘোপ স্টিমারঘাটের সম্প্রসারণ কাজে অনিয়মের অভিযোগ


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৪-১-২০২৩ দুপুর ৩:৩৩
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার ব্যস্ততম বড়ঘোপ স্টিমারঘাটের সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিদিন যাতায়াত করা যাত্রীরাই এ অভিযোগ তুলেছেন। 
 
ফরিদ নামের এক যাত্রী বলেন, আমি নিয়মিত এই ঘাট দিয়ে যাতায়াত করি। বেশ কয়েকদিন ধরে দেখছি ৪০ ফুটের লোহার খাঁচাগুলো  ফাইলিং এর জন্য রাখা হয়েছে। বালি আর মাটি একসাথে দেখে যে কেউ কাজের মান নিয়ে প্রশ্ন তুলতে পারে।  একই কথা জানিয়েছেন, ঘাটে কাজ করা শ্রমিকদের বেশ কয়েকজন। তারা জানিয়েছেন কিছু বলার বা করার কোন সুযোগ নেই। দিনরাত কাজ চলছে। সম্প্রসারণ কাজ শেষ হলে যাত্রীদের দুর্ভোগ অনেকটা কমবে।
 
খবর নিয়ে জানা যায়, বিআইডব্লিউটিএ'র অধীনে বড়ঘোপ ঘাটের ২০ ফিট সম্প্রসারণ কাজের জন্য ব্যয় নির্ধারণ করা হয় ২৫'লাখ টাকা।  ৬টি পিলারে ৩ টির ফাইলিং কাজ সম্পন্ন হয়েছে। নিয়মিত কাজ করতে পারলে আগামী একমাসের মধ্যে সম্প্রসারণ কাজ সম্পন্ন হতে পারে। 
 
এদিকে যাত্রীদের করা অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ'র দায়িত্বরত উপসহকারী প্রকৌশলী পেয়ার আহমেদ। 
 
তিনি বলেন, প্রতিটি পিলার ৬০ ফুট ফাইলিং করতে গিয়ে ৬২ ফুট হতে পারে। কিন্তু কম হবে না। ইতোমধ্যে ৩টি পিলারের ফাইলিং কাজ ভালোভাবে সম্পন্ন হয়েছে। যারা অভিযোগ করেছেন তাঁরা না জেনে করেছেন।  সর্বোচ্চ ভালো করার চেষ্টা করছি।  এক সপ্তাহের মধ্যে ফাইলিং শেষ হলে এক মাসের মধ্যে সম্প্রসারণ কাজ শেষ হবে বলে জানান তিনি। 

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা