জুড়ীতে সানাবিল ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি ও শীতবস্ত্র বিতরণ
মৌলভীবাজার জেলার জুড়ীতে টেক্সাস ইউএসএ কর্তৃক প্রতিষ্ঠিত সানাবিল ফাউন্ডেশনের শুভ উদ্বোধন, উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় জুড়ী ইন্টারন্যাশনাল স্কুলে এতে সভাপতিত্ব করেন সানাবিল ফাউন্ডেশনের কার্যক্রমের প্রধান সমন্বয়কারী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া।
মাহবুবুল ইসলাম কাজলের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানাবিল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আবু সাঈদ মোঃ বেলাল, ভাইস প্রেসিডেন্ট ডা: মোহাম্মদ মাহবুবুর চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অপূর্ব কান্তি ধর, জুড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফরহাদ আহমদ, শাহনিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, জুড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ইমরুল ইসলাম, জায়েদ আনোয়ার, আব্দুস সালাম প্রমুখ।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে একের পর এক মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কাজের মাধ্যমে জেলাজুড়ে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এ ফাউন্ডেশনের কার্যক্রম। সানাবিল ফাউন্ডেশন "সানাবিল সেন্টারের" মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মহিলাদের মাঝে প্রাথমিক পর্যায়ে বিনামূল্যে ৪০ জনকে সেলাই মেশিন বিতরণের একটি কার্যক্রম হাতে নিয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে সুবিধা বঞ্চিত মহিলাদেরকে প্রথমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে অংশ নেওয়া মহিলাদের মাঝে ফ্রি সেলাই মেশিন প্রদান করা হবে। এ কার্যক্রমে ইতিমধ্যে যারা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে বিভিন্ন সময় প্রশিক্ষণ নিয়েছে কিন্তু সেলাই মেশিন পান নি তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সানাবিল সেন্টারে সেলাই মেশিন দিয়ে সেলাইয়ের কাজ করার মাধ্যমে আয় করার সুযোগ করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলারা সেলাইয়ের মাধ্যমে আয় করে পরিবারের অর্থনৈতিক ব্যায় মেটাতে ভূমিকা রাখতে পারছে। এতে করে সুবিধাবঞ্চিত মহিলাদের পরিবারে ফুটেছে তৃপ্তির হাসি। একটু বাড়তি আয় করে তাদের পরিবারে বেড়েছে স্বচ্ছলতা। এর মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টিতেও সহায়তা করছে এ ফাউন্ডেশন।
সানাবিল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আবু সাঈদ মোঃ বেলাল বলেন, সানাবিল ফাউন্ডেশনের "সানাবিল সেন্টারের মাধ্যমে সমাজের অসহায় অসুবিধা বঞ্চিতদের মাঝে প্রাথমিক পর্যায়ে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলারা আয় করে নিজেদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারছে। আগামীতে সানাবিল ফাউন্ডেশনের এ ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে।
এমএসএম / এমএসএম
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার
Link Copied