পত্নীতলায় ইসলামী ছাত্র আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত
নওগাঁর পত্নীতলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর থানা সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেল ৩ টা নাগাদ উপজেলার মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার মিলনায়তনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পত্নীতলা থানার সভাপতি মুহা সাহিদ হাসান এর সভাপতিত্বে আয়োজিত থানা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলার সভাপতি মুহাম্মদ ফরহাদ আলম ।
সভা শেষে, জেলা সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পত্নীতলা থানার ২০২২ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির নাম প্রকাশ করেন। নবনির্বাচিত কমিটির সভাপতি সাহিদ হাসান ও সাধারণ সম্পাদক পদে শাকিব আল হাসান নির্বাচিত হন।
সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ এর সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলার কওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পত্নীতলা থানার সভাপতি প্রভাষক মুহাম্মদ দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি মোস্তাফিজুর রহমান সহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পত্নীতলা থানা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সদস্যরা।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied