তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নির্মাণাধীন লাইনের প্রায় সাড়ে সাত লাখ টাকার চোরাই মালামাল উদ্ধার সহ ৫ চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা পুলিশ।শনিবার (১৪ জানুয়ারি) সকালে তাদেরকে গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নেত্রকোনা জেলার পূর্বধলা থানা হোগলা সাধুপাড়া গ্রামের ইসলাম উদ্দিন এর ছেলে সোহেল রানা (২৭), জামালপুর জেলার মাদারগঞ্জ থানার মদন গোপাল মৃত্যু শরিফ উদ্দিনের ছেলে মোহাম্মদ ওসমান মিয়া (২৫), জামালপুর জেলার সদর থানার জঙ্গলপাড়া গ্রামের মোঃ মাসুদ হোসেনের ছেলে বাবুল (২৫), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার তরফমনো গ্রামের নুর সালাম মিয়ার ছেলে রায়হান (২৪) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা তালুক রহিমাপুর গ্রামের আয়নাল হক এর ছেলে মোঃ হাসান (২৩)।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর কোনাবাড়ী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী কামাল হোসেন জানান,ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় বিদ্যুৎ বিতরণের জন্য ৩৩ কেভি লাইন নির্মাণের কাজ চলমান। গেল বৃহস্পতিবার রাতে নির্মাণাধীন এ লাইনের তার ইনসুলেটর ও বিভিন্ন ধরনের হার্ডওয়ারের মালামাল চুরি হয়।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শওকত এমরান বলেন,তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রথমে সোহেল রানাকে গাজীপুর সদর থানাধীন লক্ষীপুরা এলাকা থেকে প্রথমে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে ঘটনায় জড়িত অপর চারজনকে লক্ষীপুরা পাগলার হাট এলাকা থেকে আটক করা হয়। তিনি আরো বলেন, পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামি লক্ষীপুরা রাজার ভাড়াটিয়া বাসা থেকে পিক-আপ ভর্তি বৈদ্যুতিক মালামাল উদ্ধার করা হয়।
কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন জানান, অভিযোগের পরে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে চোরাই কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ও মালামাল উদ্ধারসহ চোর চক্রের ৫ সদস্যকে পাঁচদিনের রিমান্ড আবেদন করে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied