গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন রাবির রাজু
গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী রাজু আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র। ১৭ থেকে ২০ মার্চ দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিটে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে। আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজু।
গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট প্রতিবছর এ আয়োজন করে থাকে। যুব নেতৃত্ব, শান্তি, অহিংসা, উদ্ভাবন, সামাজিক ন্যায়বিচার, ক্ষমতায়ন, মানবাধিকার, উদ্যোক্তা, পর্যটন, এসডিজি এবং গণতন্ত্রের ক্ষেত্রে যারা অসামান্য অবদান রাখেন, তাদের এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এ বিষয়ে রাজু বলেন, আমি ২০১৭ সাল থেকে এ বিষয়ে কাজ করছি। আগে কখনো কাজের জন্য সম্মাননা পায় নি। আমার এতদিনের পরিশ্রমের ফলস্বরুপ ২০২২ এবং ২০২৩ সালে পরপর দুইটি সম্মাননা পেয়েছি। যা ভবিষ্যতে এ ধরনের কাজ করার জন্য আমাকে অনুপ্রেরণা যোগাবে।
উল্লেখ্য, ২০২২ সালে মনস্টা অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি। এশিয়ার ১০০ তরুণদের এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সমাজে অসামান্য অবদান এবং অনুপ্রেরণামূলক জীবনগল্পের কারণে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?