আ.লীগের ৩ নেতার তিন পার্থী নির্বাচন থেকে সরে দাড়ালেন
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামীলীগের তিন প্রার্থী।আজ শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) সংসদীয় আসনের উপ-নির্বাচনে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তারা।তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন এবং স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান আলম।আওয়ামী লীগের রাজনীতি করা তিন প্রার্থীর সরে দাঁড়ানোর ফলে কপাল খুলতে যাচ্ছে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুস সাত্তার ভূঁইয়ার। যদিও এখনও পাঁচ প্রার্থী রয়েছেন ভোটের মাঠে। তবে ওইসব প্রার্থীদের চেয়ে সাত্তার এগিয়ে আছেন বলে মনে করছেন রাজনীতিবিদ ও ভোটাররা। ফলে নিজের ছেড়ে দেওয়া আসনে আবারও এমপি হতে যাচ্ছেন সাত্তার।সাত্তার ছাড়াও বাকি চার প্রার্থী হলেন- জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল হামিদ ভাসানী, জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা, জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল এবং স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ।ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান জানান,মনোনয়পত্র যাচাই-বাছাইয়ের পর আটজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। তাদের মধ্যে আজ তিনজন প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। আগামীকাল রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।উল্লেখ্য, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে বিজয়ী হন দলটির বর্ষীয়ান নেতা আব্দুস সাত্তার ভূঁইয়া। তবে গত ডিসেম্বরে দলীয় সিদ্ধান্তে সংসদ থেকে পদত্যাগ করেন তিনি। এরপর দলের চেয়ারপাসনের উপদেষ্টা থেকেও পদত্যাগ করেন সাত্তার।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে জিয়ানগরে গাছের চারা বিতরণ
রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি
রাজশাহীতে জুয়েলারি দোকানে চাঞ্চল্যকর চুরি: চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার
পিরোজপুরে শিশুশ্রম ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা