গাইবান্ধায় রুপালী ব্যাংকে চুরির চেষ্টা
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীতে রুপালী ব্যাংক বাদিয়াখালি শাখায় ১৩ জানুয়ারি শুক্রবার রাতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ব্যাংকের সিসিটিভি ক্যামেরা, ক্যামেরার ভিডিও সংরক্ষণের ডিভিআর মেশিন, হার্ডডিস্ক ও কম্পিউটার ভাংচুর করা হয়েছে। তবে টাকার ভল্টে চুরির চেষ্টা করলেও কোন অর্থ নিতে পারেনি বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ।
এ ঘটনার পর রুপালী ব্যাংক রংপুর বিভাগীয় ব্যবস্থাপক মো: নোমান মিয়া ১৪ জানুয়ারি শনিবার সকালে ব্যাংক পরিদর্শনে এসে জানান, শুক্রবার রাতে একদল সংঘবদ্ধ চোরচক্র ব্যাংকের বাথরুমের ভেন্টিলেটর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে টাকার ভল্ট খোলার চেষ্টা করে। কিন্তু ভল্ট খুলতে না পেরে তারা ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ভিডিও সংরক্ষণের ডিভিআর মেশিন, হার্ডডিস্ক ও ব্যাংকের তথ্য সংরক্ষণের একটি কম্পিউটার ভাংচুর করে এবং বৈদ্যুতিক লাইনের সংযোগ বিছিন্ন করে।
এবং তিনি আরও বলেন, অত্র ব্যাংকের নিরাপত্তা কর্মী নুর আলমের দ্বায়িত্ব অবহেলা রয়েছে বলে জানান ।
এ রিপোর্ট লেখা পযর্ন্ত সংশ্লিষ্ট থানায় লিখিত কোন অভিযোগ করেনি ব্যাংক কর্তৃপক্ষ ।এবিষয়ে গাইবান্ধা সদর থানার এস আই জসিম উদ্দিন বলেন, ঘটনাটি শোনার পর শুক্রবার রাতেই আমি পরিদর্শনে গিয়েছিলাম, কিন্তু কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
Link Copied