ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে মাদক ব্যবসায়ী ইউসুব গ্রেফতার


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৫-১-২০২৩ দুপুর ১০:৩২
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা কর্তৃক মাদকদ্রব্য ব্যবহার জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য বিশেষ আভিযান পরিচালনা করে ০.৫(আধা) কেজি গাঁজাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার নেকমরদ এলাকার ভবানন্দপুর গ্রামের টাওয়ারপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
 
জানা যায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার নেকমরদ টাওয়ারপাড়ায় ইউসুব আলী বাসায় অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেফতার করেন। এ সময় তার কাছে বিক্রির উদ্দেশ্যে ০.৫(আধা) কেজি গাঁজাও জব্দ করা হয়। 
 
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জানান, আটককৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন, আটক আসামি ও তার স্ত্রী বেগম পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ বাড়িসহ বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ব্যবসার সাথে জড়িত। এ সংক্রান্তে রাণীশংকৈল থানায় একটি মাদক মামলা রুজু করে জব্দকৃত গাঁজাসহ আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির