সরিষা আবাদে কালকিনিতে রেকর্ড,মাঠে মাঠে হলুদের আভা
কুয়াশার চাদরে মোড়ানো প্রকৃতি। চারদিকে বিরাজ করছে শীতের আমেজ। মাঠে মাঠে শোভা পাচ্ছে সরিষা ফুলের হলুদের বিশাল সমারোহ। তাই সরিসা চাষিদের মুখে দেখা যাচ্ছে হাসি। এদিকে চলতি বছরে লাভজনক ফসল হিসাবে কৃষকরা সরিষা আবাদের দিকে ব্যাপকভাবে ঝুঁকেছে। গত দশ বছরর মধ্যে এবার মাদারীপুরের কালকিনিতে সবচেয়ে বেশি সরিষার আবাদ হয়েছে। এটি সরিষা আবাদে এ উপজেলায় রেকর্ড বলে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।
গ্রামের পর গ্রামের মাঠ এখন সরিষার হলুদ ফুলে ভরা। আর কিছুদিন পরেই কৃষকরা আবাদ মাঠ থেকে ঘরে তুলতে শুরু করবেন । গত বছর সরিষার দাম ভালো পাওয়ায় কৃষকরা এখন এনিয়ে নতুন করে স্বপ্ন বুনছেন। তাদের আশা এবারও তারা ভালো দাম পাবেন। সরিষা আবাদে ভালো ফলনের আশায় এবার পতিত জমিও আবাদে ভরে উঠেছে। কৃষি বিভাগ বলছে ভোজ্যতেলের চাহিদা মেটাতে সরিষা আবাদে কৃষকদের উৎসাহ ও প্রণোদনামূলক সার এবং বীজ দেওয়ায় কৃষকরা সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এদিকে সরিসার ক্ষেত পরিদর্শন করেছেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা ও কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাসসহ উপজেলা কৃষি বিভাগ।
গোপালপুর ইউনিয়ন কৃষক লুৎফর শেখ বলেন গতবারের চেয়ে এবার আমার জমিতে সরষা ফলন ভালো হয়েছে, শেষ পর্যন্ত এমন হলে ভালো ফলন হবে।
কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস জানায় এ বছর উপজেলায় ৩হাজার ৭৬০হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এবছর ৪ হাজার ৩৮৫ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। যা লক্ষ্য মাত্রার চেয়ে ৬শ ২৫ হেক্টর বেশি।
উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা বলেন, ‘ভোজ্যতেলের চাহিদা মেটাতে দেশীয় সরিষার আবাদে আগ্রহ দেখাচ্ছে সরকার। ফলে কৃষি বিভাগের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ, সার ও বীজ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। এতে আগামী বছর ফসলটির চাষ আরও বাড়বে। এবং ভোজ্য তেলের আমদানীও কমবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied