ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রাবির প্রধান প্রকৌশলীর চিঠি প্রক্রিয়াকরণে দীর্ঘসূত্রিতার অভিযোগ


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ১৫-১-২০২৩ বিকাল ৫:৫৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকদের চেম্বারে প্রয়োজনীয় আসবাবপত্রের আবেদন পত্র প্রক্রিয়াকরণে দীর্ঘসূত্রিতার অভিযোগ উঠেছে প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে। প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে উপাচার্য দপ্তরে আবেদনপত্র প্রেরণে ৪০ দিনের বেশি সময় লেগেছে বলে অভিযোগ করেছেন অধ্যাপকরা। 
 
শিক্ষকদের অভিযোগ, প্রকৌশল দপ্তর থেকে সাধারণ শিক্ষকরা আসবাবপত্রের আবেদন করলে দীর্ঘ সময় নেয়। তবে ক্ষমতাসম্পন্ন শিক্ষক হলে দ্রুতই তারা সব কিছু পেয়ে যান। এছাড়া একটা আবেদন করার ৪০ দিনেও কীভাবে তিনি চিঠি প্রক্রিয়া করতে পারেন না৷ এই দপ্তরের প্রক্রিয়ার কারণে আমাদের আসবাবপত্রের দেরী হচ্ছে। এতে আমরা চেম্বারে বসতেও অসুবিধা হচ্ছে। 
 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৬ জন শিক্ষক-কর্মকর্তা চেম্বারের জন্য আসবাবপত্রের আবেদন প্রকৌশল দপ্তরে জমা দেয়। এই দপ্তর থেকে আবেদন প্রক্রিয়া করে প্রধান প্রকৌশলী ২০ ডিসেম্বর উপাচার্য দপ্তরে পাঠান। তবে এর আগে ১৩ ডিসেম্বর সরকার আসবাবপত্র না কেনার প্রজ্ঞাপন জারি করে।
 
এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহীল বাকী বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোসহ নানা বিষয়ের কাজ হচ্ছে কিন্তু আমাদের চেম্বারের আসবাবপত্রের বিষয়টার কিছু হচ্ছে না। আর এ বিষয়ে আবেদন করা দীর্ঘ সময় তিনি নিয়েছেন প্রক্রিয়া করতে। আগে প্রক্রিয়া করলে হয়তো প্রজ্ঞাপন পাওয়ার আগে আসবাবপত্র চলে আসতো। যেটা তিনি করেননি। এতে আমাদের চেম্বারে বসতেও অসুবিধা হচ্ছে।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে, তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য