সংক্রমণ ৫ শতাংশ কমলে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ হার ৫ শতাংশের নিচে নামলে আগামী ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২৯ মে) জাতীয় প্রেসক্লাবে সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর স্মরণসভায় এ কথা বলেন তিনি। নাগরিক সমাজ ও জনতার প্রত্যাশার উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে আমাদের প্রস্তুতিও আছে। তবে পরিবেশ অনুকূলে না এলে কোনো ঝুঁকি নেয়া হবে না। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সারাদেশে শিক্ষার্থীরা বিভিন্ন আন্দোলন করছে। আমরা সে বিষয়ে অবগত আছি। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চেয়ে বন্ধের দাবিতে বিভিন্ন এসএমএস আসে। পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে।
এর আগে গত বুধবার শিক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তবে টিকা না দিয়ে আবাসিক হলযুক্ত কোনো বিশ্ববিদ্যালয় খোলা যাচ্ছে না। শিক্ষামন্ত্রীর এ ঘোষণার পর বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীরা গত কয়েক দিন ধরে আন্দোলন করে আসছেন।
প্রীতি / জামান
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত