বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ
বিদ্যুতের মুল্য বৃদ্ধির প্রতিবাদে ও ১০ দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে ১২দলীয় জোট। গত সোমবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে ১২দলীয় জোটের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আন্দরকিল্লায় গিয়ে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইলিয়াস। কল্যাণ পার্টির কেন্দ্রিয় বানিজ্য সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি হাজি মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও কেন্দ্রিয় এসিসষ্ট্যান্ট সেক্রেটারী জেনারেল এবং চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন জোয়ার্দ্দারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কল্যাণ পার্টির ভাইস-চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার ফয়সাল মেহেদী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুল্লাহ আল-হাসান সাকিব। জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ মোজাম্মেল, জাতীয় গনতান্ত্রিক পার্টির (জাগপা) চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ আনাস, লেবার পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি আলাউদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলামের আবুল কাসেম ইসলামাবাদী, ইসলামী ঐক্যজোট মহানগর সভাপতি রব্বানী, এলডিপি মহানগর সভাপতি শওকত ওসমান, জাতীয় দলের মহানগর সভাপতি চাঁন মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম পাটোয়ারী, মিসেস মোর্শেদা বেগম, যুগ্ম সম্পাদক মীর নজিবুল্লাহ কায়সার, ফরিদ উদ্দিন, যুব কল্যাণ এর মহানগর সেক্রেটারী মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক মার্তুজা হুসাইন প্রমুখ।
বক্তারা সরকারকে হুসিয়ার করে বলেন, মানুষের রক্তচোষা নীতি পরিবর্তনে যত দেরী হবে, ততই বিপদ বাড়বে। মানুষের রোজগার না বাড়িয়ে বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে সরকার একের পর এক তেল-গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়েই চলেছে। প্রধানমন্ত্রী তাঁর ডানে বামে দুর্নীতিবাজদের বসিয়ে রেখে দুর্নীতি প্রতিরোধ করার কথা বলেন। অথচ বিদেশে ১১লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, আপনার সরকারের আমলে। একটি টাকাও ফেরত আনতে পারেননি। এখন গরীবের পকেট কাটতে বিদ্যুতের দাম বাড়াচ্ছেন। এভাবে একটা দেশ চলতে পারে না। এজন্যই বিরোধী জোটের ১০ দফার যুগপৎ আন্দোলন চলছে। অবিলম্বে সকল দাবী মেনে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে। নিয়মতান্ত্রিক অহিংস আন্দোলন চলছে। সরকার যদি জনগণের দাবীর প্রতি কর্ণপাত না করেন, তাহলে এই গণআন্দোলনেই সরকারের পতন হবে।
এমএসএম / এমএসএম
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
Link Copied