ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ইনোভেটিভ ফার্মা’র মালিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৭-১-২০২৩ দুপুর ১১:১৭
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেইক আইডি’তে কোম্পানির বিরুদ্ধে অপপ্রচার ও হুমকিসহ বিভিন্ন অভিযোগ এনে ইনোভেটিভ ফার্মার স্বত্ত্বাধীকারী কাজী মোহাম্মদ শহিদুল হাসানসহ ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে পিটিশন মামলা (৩৫/২০২৩) দায়ের করা হয়েছে। গত সোমবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড’র চেয়ারম্যান মোহাম্মদ রাইসুল উদ্দিনের পক্ষে সিনিয়র ম্যানেজার মো. রফিক আহমদ এই মামলা করেন। মামলায় অভিযুক্তরা হলেন ইনোভেটিভ ফার্মার স্বত্ত্বাধীকারী কাজী মোহাম্মদ শহিদুল হাসান (৪২), মো. জাহিদুল করিম ওরফে রিমন (৩০), মো. শওকত আলী ওরফে রিফাত (২৯), কাজী মোহাম্মদ রুবাইদুল হাসান (৩৫) ও কামাল হোসাইন (৩৮)। 
মামলা সুত্রে জানা যায়, এলবিয়ন ল্যাবরেটরিজ একটি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আর ইনভেনোটিভ ফার্মা তাদের উৎপাদিত ঔষধ বিক্রয় করত। সেই সুবাধে তাদের মধ্যে অনেক টাকা লেনদেন হয়। এর মধ্যে ইনভেনোটিভ ফার্মা ক্যামিকেল ব্যবহার করে ঔষধের প্যাকেটের গায়ে থাকা উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্নের তারিখ ও ব্যাচ নাম্বার মুছে দিয়ে বিভ্রান্ত ছাড়াতো। এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের পাওনা টাকা যথা সময়ে পরিশোধ করেনি।    সময়মত চেকের টাকা পরিশোধ না করায় ইনোভেটিভ ফার্মার স্বত্ত্বাধীকারী কাজী মোহাম্মদ শহিদুল হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড’র সিনিয়র ম্যানেজার মো. রফিক আহমদ। এতে ক্ষিপ্ত হয়ে এলবিয়ান গ্রুপ’র বিরুদ্ধে উদ্দেশ্য ও ষড়যন্ত্রমূলক সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ফেইক আইডি’তে ও নগরীর বিভিন্ন জায়গায় পোস্টারিং করে অপপ্রচার ও হুমকির অভিযোগ উঠে শহিদুল হাসানের বিরুদ্ধে। পরে রফিক আহমদ নগরীর পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি করলে উল্টো প্রতারণা, চুক্তিভঙ্গসহ একাধিক ‘ভিত্তিহীন’ অভিযোগ এনে মামলা করেছেন বলে অভিযোগ তুলেছেন এলবিয়ান ল্যাবরেটরিজ লিমিটেড’র ম্যানেজার মো. রফিক আহমদ।  
মামলার বিষয়টি নিশ্চিত করে এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রাইসুল উদ্দীন জানান, ইনোভেটিভ ফার্মার স্বত্ত্বাধীকারী কাজী মোহাম্মদ শহিদুল হাসান এলবিয়ান ল্যাবরেটরিজ লিমিটেড থেকে নগদ টাকা ও বাকীতে ওষুধ ক্রয় করতেন। লেনদেনের ধারাবাহিকতায় ওষুধ ক্রয় বাবদের পাওনা থেকে সমন্বয় করার নিমিত্তে ৩ কোটি ৫৫ লাখ টাকার ৫ টি চেক প্রদান করেন। সময়মত চেকের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে ৫টি মামলা করা হয়। সেই মামলায় জামিনে এসে কোম্পানির সুনাম ক্ষুন্ন করার মানসে এসব অপপ্রচার চালায়।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী