ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আগামীতে নির্বাচন হবে তত্বাবধায়ক সরকারের অধীনে:খুলনা বিএনপি


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৭-১-২০২৩ দুপুর ৩:২৯

বিদ্যুতের দাম বাড়লে সকল নিত্যপণ্যের দাম বাড়ে, মূল্যস্ফীতি বেড়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়। নির্বাচনের বছরের শুরুতেই বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার প্রমাণ করেছে জনগণের কাছে তাদের কোন দায়বদ্ধতা নেই। রাতের ভোটের সরকার নির্বাচন ছাড়াই পুনরায় ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে অভিযোগ করে মহানগর বিএনপি’র আহবায়ক শফিকুল আলম মনা বলেছেন, কোন চক্রান্ত ষড়যন্ত্রে কাজ হবেনা। অচিরেই জনবিচ্ছিন্ন সরকার বিদায় নেবে, আগামী নির্বাচন হবে  তত্বাবধায়ক   সরকারের অধীনে। 

বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবি এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি’র উদ্যোগে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালিত হয়। 

এর আগে মহানগরীর সকল থানা ও ওয়ার্ড থেকে বিএনপি নেতা-কর্মীদের খন্ড খন্ড মিছিল ডিসি অফিস সংলগ্ন কেসিসি মার্কেট এলাকায় সমবেত হয়। এখান থেকে এক বিশাল মিছিল সরকার বিরোধী নানা শ্লোগান দিতে দিতে কে ডি ঘোষ রোড দলীয় কার্যালয় চত্বরে আসে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ দিশেহারা উলে­খ করে মনা বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে দ্রব্যমূল্য আরও বৃদ্ধি পাবে। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখার আহবান জানিয়ে তিনি বলেন, বিএনপি সরকারের আমলে প্রিপেইড মিটারে ১০০ টাকা রিচার্জ করলে ১১০ টাকার বিদ্যুৎ দেওয়া হতো। এখন ১০০ টাকা রিচার্জ করলে ৭০ টাকার বিদ্যুৎ দেওয়া হয়। প্রিপেইড মিটার ও কুইক রেন্টালের নামে জনগণের পকেট থেকে টাকা নিয়ে ভোগান্তির সৃষ্টি করা হয়েছে। সরকার দুর্নীতি ও লুটপাট বন্ধ না করে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। এ থেকে মুক্তি পেতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই একনায়কতন্ত্রী সরকারের পতন ঘটাতে হবে। 
 
পূর্ব ঘোষণা অনুযায়ী মহানগর বিএনপি’র বিক্ষোভ মিছিল কর্মসূচি নবনির্মিত রেল স্টেশন এলাকা থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ সেখানে অবস্থান নিয়ে এক প্রকার অবরুদ্ধ পরিস্থিতি তৈরি করে। পুলিশ মোতায়েন ছিল ফেরীঘাট মোড়েও। বিএনপি অফিস সংলগ্ন থানার মোড় ছিল কাঁটাতারের ব্যারিকেডে অবরুদ্ধ। সেখানেও ছিল বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন। পরে কেসিসি মার্কেট এলাকায় জমায়েত ও মিছিলের সিদ্ধান্ত নেয়া হলে নেতা-কর্মীরা সেখানে সমবেত হয়। মহানগরী এলাকার কয়েক সহস্রাধিক নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নেন। 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়