ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে এক কৃষক পরিবারকে প্রভাবশালীর নির্যাতনের অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৭-১-২০২৩ দুপুর ৪:৩২

চট্টগ্রামের বাশঁখালীর হাজীগাঁও মেম্বার শফিকুল রহমানের বাড়ি এক যুগ ধরে বাপ-দাদার সম্পত্তি নিয়ে শুরু হয় জাগিরর আহমদের উপর মানসিক শারিরীক নির্যাতন। উক্ত কৃষক পরিবারের সদস্যদের নির্যাতনের পাশপাশি মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানিসহ বিভিন্নভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত জামালের  ছেলে সাওখত জামাল দুলালের উদ্যাগে ২০১৯ সালে সালিশী বোর্ডে  গঠন করা হয়। কৃষক জাগির আহম্মদ তার পৈত্তিক সম্পত্তি দাবি করলে একটি প্রভাবশালী পরিবার তার উপর নির্যাতন ও হামলা করে আসছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার পুকুরিয়া হাজীগাঁও এলাকার মৃত আশরাফুজ্জামানের পুত্র হাবিবুর বহমান একের পর এক মামলা দিয়ে হয়রানি করে আসছে বলে জানায়। উক্ত জায়গা নিয়ে একাধিকবার হামলার ঘটনাও ঘটেছে।  স্থানীয়রা চাপ দিলে হাবিবুর রহমান কৃষকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে নিবে প্রতিশ্রুতি দেন। পরে স্থানীয়দের বিচার না মেনে গায়ের জোরে কৃষকের ভিটে মাটি দখলে নেয়ার অভিযোগ উঠে। এ বিষয়ে কৃষক জাগির আহম্মদ জানান, আমি আমার পারিবারিক সহায় সম্পত্তিগুলো দাবি করলে আমার উপর নির্মম নির্যাতন চালাচ্ছে হাবিবুর রহমানসহ স্থানীয় কিছু ব্যক্তি। একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। অভিযোগের বিষয়ে জানার জন্য হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে মোবাইল বন্ধ পাওয় যায়। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দীন জানান, কারো প্রতি কেউ নির্যাতনের শিকার হলে থানায় আসলে নির্যাতিত ব্যক্তিকে আইনী সহায়তা দিবেন বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ