ভোলাহাটে আম বাগান পরিচর্যায় ব্যস্ত চাষিরা
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আম বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন আম চাষিরা। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত ঘেঁষা পশ্চিমের সবচেয়ে ছোট উপজেলা ভোলাহাট। আর এখানে উৎপাদিত হয় অত্র উপজেলার প্রধান অর্থকরী ফসল আম। যে আম নিয়ে ব্যস্ত সময় পার করছেন উপজেলার আম চাষিরা। যদিও মুকুল আসতে এখনো মাসখানেক দেরি আছে। মাঘ মাস শেষে ফাল্গুনের শুরুতে গরম বাতাসে আসতে শুরু করবে মুকুল। তবু্ও বাড়তি ফলনের আশায় চাষিরা আগাম পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন।
সরেজমিনে গিয়ে একাধিক আম চাষিরা জানিয়েছেন, আমরা বাড়তি ফলন ফলানোর জন্য এবং আমকে পোকা মুক্ত আর আমের রং ঠিক রাখতে আমরা কীটনাশকসহ ভিটামিন দিয়ে আমের গাছ স্প্রে করছি যেন ভালো মুকুল হয়। এরপূর্বে কয়েক মাস আগে আমরা গাছের গোড়ায় জৈব সারসহ সেচ দিয়েছি। উপজেলার আম চাষি তোফাজ্জল হক বলেন, আমরা গাছের আগাছা পরিষ্কার করে সার-ভিটামিন জাতীয় ঔষধ দিয়ে ছোট বড় সকল গাছের পরিচর্যা শুরু করেছি। পাশাপাশি পোকা দমনে কীটনাশক দিয়ে স্প্রে করছি এতে পোকা যেমন দমন হবে তেমনি গাছে দেখা দিবে স্বাস্থ্যকর মুকুল। এতে করে ভালো ফলন হবে।
ভোলাহাটে যেসকল আম উৎপাদন হবে তারমধ্যে উল্লেখযোগ্য হলো, হিমসাগর, ফজলি, লক্ষ্মণ ভোগ, আশ্বিনা, গোপালভোগ, আম্রপালি, কাটিমন, বারি-৪ সহ অর্ধশতাধিক জাতের আম চাষ করা হয়ে থাকে। গতবছর আমের দাম ভালো থাকায় এবছর আম চাষে আগ্রহ বেড়েছে কয়েকগুণ। তারা কৃষি অধিদপ্তরের পরামর্শ নিয়ে আম চাষ করে থাকেন।
ভোলাহাট উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী বলেন, আমের আবাদ ৩৬৬২ হেক্টর। যা গতবারের চেয়ে একটু বেশি। তিনি আরও জানান, আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন হওয়ার সম্ভাবনা আছে। আমাদের পক্ষ থেকে সকল চাষিকে পরামর্শ এবং সহযোগিতা করে থাকি বলেও জানি তিনি।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
Link Copied