ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জেলা রেজিষ্ট্রার অফিসে বদলী বাণিজ্যর অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৮-১-২০২৩ দুপুর ১২:৫২

চট্টগ্রাম জেলা রেজিষ্ট্রার অফিসে নকলনবীশ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ৪৬ জন নকলনবীশকে বদলী করে অর্ধ কোটি টাকার বাণিজ্যর অভিযোগ পাওয়া গেছে। বদলী বাণিজ্যর খবরে সাধারণ নকলনবীশ এবং টাকা দিতে না পারায় বদলী না হওয়ায় এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। বদলী বাণিজ্যে জড়িত অফিস স্টাফ ও সমিতির নেতাদের শাস্তির দাবি জানিয়েছে সাধারণ নকলনবীশরা। 

রেজিষ্ট্রশন কমপ্লেক্স চট্টগ্রাম জেলা রেজিষ্ট্রারের কার্যালয় সূত্রে জানায় চট্টগ্রাম সদর সাব রেজিষ্ট্রার, চান্দগাঁও সাব রেজিষ্ট্রার, পাহাড়তলী সাব রেজিষ্ট্রার অফিস থেকে ৫০ হাজার থেকে শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত ঘুষ নিয়ে গত সোমবার ১৬ জানুয়ারি ৪৬ জন নকলনবীশকে সদর রেকর্ড রুম সাব রেজিষ্ট্রারের কার্যালয়ে বদলী করে। এর আগে গত ১২ জানুয়ারি জেলা রেজিষ্ট্রার মিশন চাকমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সদর সাব রেজিষ্ট্রার অফিস থেকে ৩৮ জন, চান্দগাঁও সব রেজিষ্ট্রার অফিস থেকে ৬ জন, পাহাড়তলী সাব রেজিষ্ট্রার অফিস থেকে ২ জনসহ মোট ৪৬ জনকে রের্কড রুম সদর সাব রেজিষ্ট্রার অফিসে বদলীর আদেশ দেন। এতে নকলনবীশ সমিতির সভাপতি প্রশান্ত সরকার ও সাধারণ সম্পাদক জামাল উদ্দীন মাধ্যমে নকলনবীশরা ঘুষের টাকা দেয়ার অভিযোগ তুলছেন। জেলা রেজিষ্ট্রার মিশন চাকমার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন নকলনবীশদের কাছে থেকে সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক ঘুষ নিয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে স্বীকারও করেছেন অনেকে। তবে চট্টগ্রাম সদর সাব রেজিষ্টার অফিসের স্টাফ আব্দুল মালেক জানিয়েছেন, যতজন বদলী হয়েছে তারা সবাই কম বেশী ঘুষ দিয়েছে, হয়তো জেলা রেজিষ্ট্রার মহোদয়ের অজান্তে উনার সরলতার সুযোগে সমিতির কয়েকজন নেতা টাকা হাতিয়ে নিয়েছে। অভিযোগের বিষয়ে জানতে জেলা নকলনবীশ সমিতির সমিতির সভাপতি প্রশান্ত সরকার ও সাধারণ সম্পাদক জামাল উদ্দীনের মোবাইলে কল দিলে রিং হলেও মোবাইল রিসিভ করেননি এমনকি ক্ষুদেবার্তা দিলেও কোন সাড়া না দেওয়ায় কথা বলা সম্ভব হয়নি। 

নকলনবীশ বদলী বাণিজ্যর অভিযোগের বিষয়ে জেলা রেজিষ্ট্রার মিশন চাকমা বলেন, আমি এধরণের অভিযোগ আরো কয়েকজনের কাছে শুনেছি। তবে অর্থের বিনিময়ে বদলী করা হয়েছে এমন অভিযোগ সত্য নয়। আগে এখানে ১৮৪ জন নকলনবীশ ছিল সেখানে এখন মাত্র ১৩২ জন হয়ে গেছে যে কারনে সেবাপ্রার্থীরা যথাসময়ে নকল পাচ্ছেনা না। তাই সেবা সহজ করার লক্ষে আমি তাদের বদলী করেছি। আর লেনদেনের বিষয়ে কোন ভুক্তভোগী যদি আমার কাছে আসে তবে আমি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী