চসিক কাউন্সিলর জসিমের শাস্তির দাবি এলঅকাবাসীর
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কাউন্সিলর জহুরুল আলম জসিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, এলাকাবাসী এবং আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি, মানুষকে নির্যাতন, জোরপূর্বক অন্যেও জমি দখল, পাহাড় কেটে প্লট নির্মাণসহ বিভিন্ন অপরাধের বিচার চেয়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে এলাকাবাসীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে লিখিত অভিযোগ করেছে।
জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড পাহাড়তলীর কাউন্সিলর জহুরুল আলম জসীমের শাস্তির দাবি জানিয়ে গত ২৫ অক্টোবর কাউন্সিলর জসিমের নির্যাতনের শিকার ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর পক্ষ থেকে মোতালেব হোসেন, আব্দুর রশীদ, মোতাহের হোসেন চৌধুরী, আবুল কালামসহ স্থানীয় ব্যক্তিরা স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে দাবি করেন কাউন্সিলর জহুরুল আলম জসিম কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর এলায় নিজস্ব একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে। সরকারি পাহাড় দখল করে পরিবেশ নষ্ট করে শুরু করেন প্লট ব্যবসা, জোর পূর্বক গরীব অসহায় মানুষের জায়গা দখল করে দখল বাণিজ্য করে আসছে। তার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে চাইলে শুরু হয় অমানবিক নির্যাতন। আওয়ামী লীগম, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে শতশত মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়ার অভিযোগ রয়েছে। সম্প্রতি কাউন্সিলর জহুরুল আলম জসিমের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় আপত্তিকর শতশত পোস্টার কে বা কারা সাটিয়েছে। চট্টগ্রাম আদালত ভবন ও জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন দেওয়ালে পোস্টারে তার সর্ম্পকে আপত্তিকর কিছু কথা বার্তা লেখা হয়েছে। ৯নং ওয়ার্ড উত্তর পাহাড়তলী ওয়ার্ডবাসী লেখা হলেও প্রকৃত পক্ষে এ পোস্টার কে বা কারা লাগিয়েছে কেউ জানে না। অভিযোগের বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর জহুরুল আলম জসিম জানান, একটি গ্রুপ আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমি নির্বাচিত হওয়ার পর যারা পরাজিত হয়েছে তারা আমার বিরুদ্ধে লেগেছে। কয়েকজন ব্যক্তি আমার বিরুদ্ধে পোস্টার লাগিয়েছে, এরা শুরু থেকে আমার বিরুদ্ধে লেগেছে, এগুলো কারা করেছে এলাকার লোকজন জানে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ