হাজারী গলি থেকে ৪০ লাখ টাকার নকল ওষুধ জব্দ
নগরীর সর্ববৃহৎ পাইকারী ঔষধের মার্কেট হাজারী গলিতে অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকার নকল ঔষধ জব্দ করেছে জেলা প্রশাসন। গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেল ৩ টা থেকে চলমান এ অভিযান শুরু করেন জেলা প্রশাসনের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ও আব্দুল্লাহ আল মামুন। অভিযান শুরুর দিকে সততা ফার্মেসি, নিয়ামত শাহ ফার্মেসি ও ক্যাল ফার্মা নামক ৩টি ফার্মেসীতে ফিজিশিয়ানস স্যাম্পল রাখায় সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু এরপর হাজারী লেনের ছবিলা কমপ্লেক্সে ঢুকতে গেলে দেখা দেয় বিপত্তি। সকল ফার্মেসী গুলো বন্ধ করে মালিকেরা মার্কেটের বাইরে অবস্থান নেয়। মার্কেট কমিটি, ফার্মেসি মালিক সমিতি ও স্থানীয় নেতৃবৃন্দের অনেক অনুরোধ সত্ত্বেও দোকান খুলতে অস্বীকৃতি জানান মালিকেরা। তখন কোতোয়ালি থানা থেকে ১২ সদস্যবিশিষ্ট সিএমপি এর আরেকটি দল অভিযানে যোগ দেয়। তখন ছবিলা কমপ্লেক্সের তৃতীয় তলার একটি এবং চতুর্থ তলার একটি গোডাউনের তালা ভাংগার সিদ্ধান্ত নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। তালা ভেংগে দুই গোডাউন থেকে প্রায় ৪০ লক্ষ টাকার আনরেজিস্টার্ড ওষুধ পাওয়া যায়। পরবর্তীতে জব্দকৃত আনরেজিস্টার্ড ওষুধগুলো বিনস্ট করা হয় এবং ফিজিশিয়ানস স্যাম্পেলগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রাম এর সহকারী পরিচালক শাখাওয়াত হোসেন আকন্দ রাজু জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেন। এ বিষয়ে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন, চট্টগ্রাম এর সহ সভাপতি আশীষ ভট্টাচার্য বলেন, " দুই একজন অসাধু ব্যবসায়ীর কারনে আমাদের হাজারী গলির সবার বদনাম হয়। প্রশাসনের এরূপ অভিযানে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও করব।##
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ