পাইকগাছা হাসপাতালের অপারেশন থিয়েটারে অগ্নিকাণ্ড
খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে অপারেশন থিয়েটারে (ওটি) রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।রোগী ও তাদের স্বজনরা জানান, অপারেশন থিয়েটার রুমের এসির সার্কিট ব্রেকারে সর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়। কর্তৃপক্ষসহ রোগীর স্বজনরা ওটির দরজা ভেঙে বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ সময় অনেক রোগী তাড়াহুড়া করে স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে চলে আসেন। ওটির বিদ্যুৎলাইন আলাদা হওয়ায় রোগীদের ওয়ার্ডে কোনো সমস্যা হয়নি বলে জানা গেছে।ওটি রুমের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় ওটির ভেতর এসি, চেয়ার ও বৈদ্যুতিক সংযোগে ক্ষয়ক্ষতি হয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতীশ চন্দ্র গোলদার বলেন, ওটি রুমের এসির সার্কিট ব্রেকারে সর্ট সার্কিট হয়ে আগুন লাগে। তাৎক্ষণিক পল্লী বিদ্যুতের ডিজিএম-কে ফোন করি। তিনি সঙ্গে সঙ্গে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেন এবং আমরা আগুন নেভাতে সক্ষম হই। তবে রোগীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied