রাণীশংকৈলে ইট ভাটায় যুবকের লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ইটভাটায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, উপজেলার বিষ্ণপুর এমএনবি ইটভাটা থেকে বুধবার (১৮ জানুয়ারি) রানা (২৮) নামের এক ট্রলিচালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত- রানা উপজেলার বিষ্ণপুর জোসনা মার্কেট এলাকার জিয়ারুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, রানা ওই ইটভাটায় দীর্ঘদিন ধরে ট্রলি চালান। মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। বুধবার সকালে তার মরাদেহ ভাটায় পড়ে থাকতে দেখা যায়।
এদিকে ইটভাটার ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, সকালে ইটভাটার দক্ষিণ পাশে মাটির স্তূপের পশ্চিম কোনায় রানার মরদহ পড়ে থাকতে দেখে শ্রমিকরা চেঁচামেচি শুরু করেন। পরে রানার বাড়ির লোকজনকে খবর দিলে তারা এসে লাশ বাড়িতে নিয়ে যায়।
খবর পেয়ে রানীশংকৈল সহকারী পুলিশ সুপার কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সুরতহাল প্রতিবেদনে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
Link Copied