ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভ্যান চোর সন্দেহে গণপিটুনি অত:পর ২২ হাজার টাকায় রফাদফা


মশিউর রহমান, নাজিরপুর photo মশিউর রহমান, নাজিরপুর
প্রকাশিত: ১৮-১-২০২৩ দুপুর ৪:৪৭

পিরোজপুরের নাজিরপুরে অটোভ্যান চোর সন্দেহে ফেরিওয়ালাকে গনপিটুনি দিয়ে স্থানীয়ভাবে ২২ হাজার টাকায় রফাদফা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ১৬ ই জানুয়ারী পিরোজপুরের নাজিপুরের শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামে।

অভিযুক্ত রুবেল বেপারী জানান, গত ১২ জানুয়ারী বৃহস্পতিবার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামে জাহিদ ফকির ভাঙ্গারি ক্রয় করতে গেলে তার সাথে থাকা অটোভ্যানটি স্থানীয় এক বাড়ি রেখে যায়। পরবর্তীতে এসে তার অটো ভ্যান দেখতে না পেয়ে আমাকে সন্দেহ করে ৭-৮ জন মিলে গনপিটুনি দিয়ে জোড়পূর্বক দোষী সাবস্থ করে, পরে মিমাংসার নামে স্থানীয়দের মাধ্যমে ২২ হাজার টাকা আদায় করে নিয়ে আমাকে ছেড়ে দেয়। আমি সাখাওয়াত বেপারীর পাইকারী ভাঙ্গারী ব্যবসায়ী ফেরিওয়ালা বিধায় টাকা তিনি নিজেই জাহিদের হাতে তুলে দেন। জানা যায়, অভিযুক্ত রুবেল বেপারী উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের আক্কাস বেপারীর ছেলে এবং জাহিদ ফকির একই ইউনিয়নের ভীমকাঠী গ্রামের নেফসার ফকিরের ছেলে।

এবিষয়ে সাখাওয়াত বেপারী জানান,জাহিদের চোরে যাওয়া অটোভ্যানগাড়িটি আমার নিজের জাহিদ ও আমার ফেরিওয়ালা এবিষয়টি স্থানীয় ইউপি সদস্য আলি আকবর, তারিকুল ইসলাম সেন্টু এবং কবির মৃধা সমাধান করে দেয়।  
 
এবিষয়ে ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ তারিকুল ইসলাম সিন্টু জানান, বিষয়টি আমি ও ৩ নং ওয়ার্ডের মেম্বার আলী আকবার, কবির মৃধা বসেছিলাম কিন্তু তারা আমাদের কোন সিদ্ধান্ত না মেনেই চলে গেছে, এবং এ বিষয়টি আমি শ্রীরামকাঠী বিট পুলিশিং অফিসার মোঃ মাজাহার সাহেবেকে বিষয়টি জানিয়েছি। পরে আমি শুনেছি আমাদের অবর্তমানে কবির মৃধা ও সাখাওয়াত বেপারী বিষয়টি ২২ হাজার টাকায় রফাদফা করেছেন। তবে কয়েক দিন পর পর এ উপজেলা থেকে ব্যাটারিচালিত অটো ভ্যান অহরহ চুরি হচ্ছে এর একটা বিহিত করা উচিৎ।

এবিষয়ে কবির মৃধা জানান, উভয়ই সাখাওয়াত বেপারীর ফেরিওয়ালা হওয়ায় মিমাংসার দায়িত্ব সে নিজেই নিয়েছে পরবর্তীতে সে কিভাবে মিমাংসা করেছে তা আমি জানি না।

এবিষয়ে নাজিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ মাজাহারুল ইসলাম বলেন, বিষয়টি আমি ওখানের স্থানীয় মেম্বার তারিকুল ইসলাম সিন্টুর মাধ্যমে শুনেছি যদি কেউ এবিষয়ে অভিযোগ করতে আসে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন