কর্মস্থলে অনুপস্থিত, নিয়মিত বেতন তুলেন কুতুবদিয়ায় আনসার কর্মকর্তা
কক্সবাজারের কুতুবদিয়ায় আনসার ভিডিপি কর্মকর্তা মুছলেহ উদ্দিন নিয়মিত কর্মস্থলে থাকেন না বলে অভিযোগ উঠেছে। স্থানীয় একজন আনসার সদস্য প্রতিদিন সকালে কার্যালয়ের দরজা খুলেন এবং বিকেলে বন্ধ করেন বলে জানা যায়।
অনুসন্ধানে জানা যায়, যোগদানের পর থেকে মাসে দুই একবার এসে উপজেলা সমন্বয় সভায় হাজিরা দিয়ে দায়িত্ব শেষ করেন তিনি। সরকারি বন্ধের দিন ছাড়া নিয়মিত অফিস করার নির্দেশনা থাকলেও এই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত এই কর্মকর্তা। কর্মস্থলে অনুপস্থিত থাকলেও নিয়মিত বেতন ভাতা উত্তোলন করেন তিনি।
এই কর্মকর্তা অফিসে নিয়মিত উপস্থিত না থাকায় সেবা নিতে আসা অনেক সেবাপ্রার্থী আনসার সদস্যকে প্রতিদিন ফিরে যেতে হয়।নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আনসার ভিডিপির একাধিক সদস্য জানান, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মোছলেহ উদ্দিন যোগদানের পর থেকে কুতুবদিয়ায় থাকেন না।নিয়মিত অফিসও করেন না। জাতীয় দিবস ও উপজেলা মাসিক সমন্বয় সভায় যোগদান করার জন্য অফিসে আসেন বলে তিনি জানান।
এদিকে এই কর্মকর্তা ঊর্ধতন কাউকে না জানিয়ে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন দীর্ঘদিন ধরে। এমন খবর পেয়ে বুধবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিন উপজেলা আনসার ভিডিপির কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি এ কর্মকর্তাকে। পরে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বুধবার সকালে কুতুবদিয়া থেকে অফিসিয়াল কাজে কক্সবাজার যাচ্ছেন বলে জানান। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জর্জ মিত্র চাকমা বলেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুসলেহ উদ্দিন স্টেশন ত্যাগের বিষয়ে আমাকে কিছু জানায়নি। এ বিষয়ে জানতে জেলা আনসার কমান্ড্যান্ট অম্লান জ্যোতি নাগ'র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্ত্রীর অসুস্থতার কারণ দেখিয়ে দু'দিনের ছুটি নিয়েছিলেন কুতুবদিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুসলেহ উদ্দিন। কিন্তু কখন ছুটি নিয়েছিলেন সেটা তিনি জানাতে পারেননি। তবে স্টেশনে নিয়মিত উপস্থিত না থাকার বিষয়টি তিনি দেখবেন বলে জানান।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied