কুমিল্লায় ৩শতাধিক সিএনজি শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
কুমিল্লা জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি: ১৫৬৯ এর শ্রমিকদের মাঝে প্রায় ৩শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হালকাযান ফেডারেশন বি-২১৮১ সাংগঠনিক সম্পাদক মোঃ আলম হাওলাদার।
বুধবার (১৮ জানুয়ারী ২৩ ইং) বিকেলে নগরীর টমছমব্রিজ এলাকায় সংগঠনের প্রধান কার্যালয়ে সংগঠনের কার্ডধারী সদস্য ও অসহায় চালক ও শ্রমিকদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়া করোনাকালীন সময়ে শুকনো খাবার, চাল, ডাল ও আর্থিক সহায়তা করা এবং দুই ঈদে ঈদ সামগ্রীসহ শ্রমিকদের চিকিৎসা ভাতা, পেনশন, অনুদান, সামাজিক কর্মকান্ডে সাহায্য সহযোগিতায় এগিয়ে আসেন সংগঠনটি।
সিএনজি চালক মোঃ আলাউদ্দিন বলেন, আমরা এই সংগঠন থেকে সব সময় আর্থিক, চিকিৎসা ও পেনশনসহ বিভিন্ন সুবিধা ভোগ করে আসছি। এই শীতবস্ত্র পেয়ে আমি অত্যান্ত খুশি।
এবিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আলম হাওলাদার বলেন, সংগঠনের জম্ম থেকে এই সংগঠনের শ্রমিক হিসেবে পথচলা শুরু। পরে তাদের ভোটে নির্বাচিত নেতা হিসেবে শ্রমিকদের পাশে থেকে সুখে-দু:খে কাজ করে যাচ্ছি, মৃত্যুর পূর্বে মুহুর্ত্বে পর্যন্ত তাদের পাশে থেকে কাজ করে যেতে চাই।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ মহি উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ করিব হোসেন, কোষাধ্যক্ষ জিএম কামাল হোসেন, সদস্য আবদুল হাই প্রমূখ।
এমএসএম / এমএসএম
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত