ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ১৮ মাস পর আ.লীগ কার্যালয়ের সামনে প্রসাব-পায়খানা ঠেকাতে বাঁশের বেড়া


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৪-৩-২০২৬ দুপুর ৪:২

সিরাজগঞ্জের রায়গঞ্জে দীর্ঘ প্রায় ১৮ মাস ধরে ‘পাবলিক টয়লেট’ হিসেবে ব্যবহৃত হওয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়কে রক্ষা করতে সামনে বাঁশ দিয়ে বেড়া তৈরি করা হয়েছে। 

বুধবার সকালে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ দৃশ্য দেখা যায়। বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়গঞ্জ পৌরসভার প্রামাণিকপাড়া এলাকার ময়নাল প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম (ট্রাইভার) নিজের অর্থায়নে কার্যালয়ের সামনে বাঁশ দিয়ে এ বেড়া নির্মাণ করেছেন।

এ বিষয়ে রফিকুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই তিনি আওয়ামী লীগকে ভালোবাসেন। তবে তিনি দলের কোনো পদে নেই। দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মানুষজন প্রকাশ্যে প্রসাব-পায়খানা করছিলেন, যা দেখে তার খারাপ লাগত। ধৈর্যের সীমা শেষ হয়ে যাওয়ায় তিনি নিজের টাকায় বাঁশ দিয়ে বেড়া তৈরি করে জায়গাটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন। তিনি আরও জানান, ভবিষ্যতে এ স্থানে ফুলগাছ লাগানোসহ আরও উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা রয়েছে।

তথ্য অনুসন্ধানে জানা যায়, গত ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপজেলা আওয়ামী লীগের এই কার্যালয়টিকে ‘পাবলিক টয়লেট’ হিসেবে ঘোষণা দেন। এরপর থেকে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে প্রকাশ্যে প্রসাব-পায়খানা করতে থাকেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ইশরাত জাহান এশা বলেন, এ বিষয়ে গত রাতে আমি শুনেছি। ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলতেছে। এখন কে বা কারা এই কাজ করেছে খোঁজ নিয়ে কিছু বলতে হবে। তবে আমি এটার পক্ষে নাই। 

সে সময়ের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে শিক্ষার্থীরা প্রতীকী প্রতিবাদ হিসেবে এমন ঘোষণা দিয়েছিল। তবে বর্তমানে পরিবেশ ও জনস্বার্থের বিষয়টি বিবেচনায় এনে বিষয়টি নিয়ে নতুন করে ভাবা প্রয়োজন।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে কেউ অভিযোগ করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ