ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শরণখোলায় একই গ্রামের ৫ বাড়িতে চুরি


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ১৮-১-২০২৩ বিকাল ৬:৪৫

শরণখোলায় একই গ্রামে এক রাতে সাংবাদিকের বাড়িসহ পাঁচ বাড়িতে চুরি হয়েছে। সিঁদ কেটে, জানালা ও ঘরের বেড়া ভেঙে এই চুরি সংঘটিত হয়। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে উপজেলার উত্তর কদমতলা গ্রামে এই চুরির ঘটনাগুলো ঘটে। এসব বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ল্যাপটপসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যায় চোরচক্র।

জানা যায়, চোরেরা দৈনিক আমাদের সময়ের শরণখোলা প্রতিনিধি মিজানুর রাকিবের ঘরের বেড়া ভেঙে একটি ল্যাপটপ এবং আলমারিতে থাকা ২০ হাজার টাকা নেয়। এছাড়া, একই গ্রামের একরাম গাজীর ঘরের জানালা ভেঙে এক ভরি স্বর্ণালঙ্কার, রিপন তালুকদারের ঘরে সিঁদ কেটে স্বার্ণালঙ্কারসহ ৫০ হাজার টাকার মালামাল, সালাম হাওলাদারের ঘরের বেড়া ভেঙে মূল্যবান কাপচোপড় এবং কলিম তালুকদারের বেড়া ভেঙে ১৫ হাজার টাকা নিয়ে যায় চোরেরা।

সাংবাদিক মিজানুর রাকিব জানান, তিনি রায়েন্দা পাঁচরাস্তা মোড়ের তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত ১০টার দিকে বাড়িতে গিয়ে ঘরের বেড়া ভাঙা দেখতে পান। পরে ঘর তল্লাশি করে টেবিলে থাকা ল্যাপটপ ও আলমারিতে গচ্ছিত টাকা না পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। সংঘবদ্ধ চোরচক্র একই সময় তার গ্রামে আরো চার বাড়িতে চুরি করেছে। এঘটনায় শরণখোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, চুরির অভিযোগ পেয়ে ভুক্তভোগীদের বাড়ি পরিদর্শন করা হয়েছে। থানায় সাংবাদিক মিজানুর রাকিব লিখিত অভিযোগ করেছেন। চোরদের ধরার চেষ্টা করছে পুলিশ।

সুজন / সুজন

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত