ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বান্দরবানে পুলিশে হাতে ভূয়া ডাক্তার ধরা


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১-২০২৩ দুপুর ৩:১১
বান্দরবানে ভূয়া ডাক্তার পরিচয়ে প্রতারণার দায়ে মোহাম্মদ ইব্রাহিম আলী(৩৫) নামে একজন ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে  সদর থানা পুলিশ।বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে বান্দরবান পৌরশহর মধ্যমপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত মোঃ ইব্রাহীম আলী(৩৫), সে কক্সবাজার ঈদগাঁও থানার মেহেরঘোনা গ্রামে  মোঃ আলীর ছেলে। এজাহার সূত্রে জানা যায়,  রুমা উপজেলার গ্যালেংগা  ইউনিয়নে কলায় পাড়ার গ্রামে নিজ বাএইতে আগুন পোহানো সময় পাওরি ম্রো এর পরনের থামিতে আগুন লেগে যায়। এতে তার দুই পা ও কোমর পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে গুরুতর ভাবে আহত হয়। চিকিৎসার জন্য ডাক্তার পরিচয়ে ইব্রাহিম আলীর সাথে যোগাযোগ হলে মধ্যমপাড়া নিজের চেম্বারে নিয়ে আসে ডাক্তার। চিকিৎসা জন্য ৭০ হাজার টাকা মৌখিক চুক্তি শেষে ভিকটিম  মেনরোং ম্রো প্রাথমিকভাবে ৪৫ হাজার টাকা প্রদান করে। সাতদিন চিকিৎসা প্রদানের পরেও অবস্থার অবনতি হওয়ায় সন্দেহ হলে এলাকার স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসক ভুয়া ডিগ্রিধারী বলে চিহ্নিত হয়। পরে থানায় মামলা করলে পুলিশ ভূয়া ডাক্তারকে গ্রেফতার করে। 
 
এদিকে বর্তমানে ভিকটিম পাওরি ম্রো কে উন্নত চিকিৎসার জন্য প্রথমে বান্দরবান সদর হাসপাতাল এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।
 
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, মোহাম্মদ ইব্রাহিম আলী সে দীর্ঘ দিন ডাক্তার পরিচয়ে সাধারণ মানুষকে চিকিৎসা প্রদান করে আসছে। চিকিৎসা প্রদানের জন্য নূন্যতম যোগ্যতা বা কোন সার্টিফিকেট, ডিগ্রিধারী নয়। তারপরও সাধারণ মানুষের সাথে প্রতারণার আশ্রয় নিয়েছেন। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু সহ ডেন্টাল কাউন্সিল আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ