চট্টগ্রামে একদিনে ২০ হাজার বই বিনিময়
চট্টগ্রামের সিআরবিতে আজ (শুক্রবার) ২০শে জানুয়ারি বইবন্ধু সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বই বিনিময় উৎসব।"নিজের সংগ্রহে থাকা যেসব বই ঘরের কোণায় ধুলো জমে আছে, সেগুলোর বিনিময়ে অন্য বই নিন" এই স্লোগান দিয়ে শুরু হয়েছে আজকের উৎসব। সকাল ১০ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত এই উৎসবে ২০ হাজারের অধিক বই বিনিময় হয়।
২০১৮ সালে যাত্রা শুরু করা বইবন্ধু সংগঠন ২০২১ সাল থেকে বই বিনিময় কার্যক্রম শুরু করে। বইগুলো ভাগ করা হয়েছিলো মোট আটটি ক্যাটাগরিতে। একই ক্যাটাগরির বইয়ের বিনিময়ে মিলেছে একই ক্যাটাগরির বই। প্রতিজন সর্বোচ্চ ১০টি বই বিনিময় করার সুযোগ ছিলো এই উৎসবে।
বই বিনিময় উৎসব, চট্টগ্রামের ব্যবস্থাপক সানজিদা জেসমিন সকালের সময়কে বলেন, এবারের আসরে বইবন্ধুর লক্ষ্য ছিল ২০ হাজারের অধিক বই বিনিময় করার। বইবন্ধু সেই লক্ষ্য পূরণে সমর্থ হয়েছে। ছোট-বড় নির্বিশেষে সকল ধরণের পাঠকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর ছিল উৎসব। উপন্যাস, ধর্মীয় এবং পাঠ্যবইয়ের চাহিদা বেশি ছিলো।এই প্রোগ্রামে সেচ্ছাসেবক এবং ব্যবস্থাপনার ১০০ সদস্য কর্মরত ছিলো।
এই উৎসবে অতিথি হিসেবে ছিলেন, জনপ্রিয় কথাসাহিত্যিক বাদল সৈয়দ, লেখক ও কথা সাহিত্যিক শামসুদ্দিন শিশির, রোটারিয়ান ও শিক্ষানুরাগী মুহাম্মদ মুজিবুর রহমান, লেখক ও প্রকাশক গোফরান উদ্দিন টিটু,শিশু সংগঠক ও লেখক তারিকুল ইসলাম বিপু প্রমুখ।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied