স্বাধীনতা বিরোধীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেঃ পরিবেশমন্ত্রী
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, বাংলাদেশের উন্নতি স্বাধীনতা বিরোধী ও রাজাকারদের সহ্য হচ্ছে না। এরা চক্রান্ত করে দেশকে বিপদগামী করার অপচেষ্টা করছে। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। বাংলাদেশ বর্তমানে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
তিনি শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় জুড়ী শিশু পার্কে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ বদরুল হোসেনের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় তিনি আরোও বলেন, জাতির জনকের ডাকে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। মুক্তিযোদ্ধাদের অবদানের মাধ্যমে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দিয়েছেন। জুড়ী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মরহুম বদরুল হোসেন মুক্তিযোদ্ধে অসামান্য অবদান রেখেছেন। জীবনের মায়া ত্যাগ করে তিনি মুক্তিযোদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। জুড়ী উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত করতে তিনি কাজ করে গেছেন। তিনি রাজনীতির পাশাপাশি ছিলেন স্বনামধন্য মানুষ গড়ার কারিগর। জুড়ীবাসী আজীবন তাঁকে শ্রদ্ধা বরে স্মরণ করবে।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজলের যৌথ সঞ্চলনায় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপ কমিটির সদস্য এসএম জাকির হোসাইন, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ,লন্ডন আওয়ামীলীগ নেতা আফসার খান সাদেক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সভাপতি জাকির হোসেন কালা, আদর উদ্দিন, এডভোকেট আব্দুল খালিক, বীরমুক্তিযোদ্ধা আব্দুর নুর, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বদরুল ইসলাম, শাহাব উদ্দিন লেমন, বড়লেখা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির দারা, কিশোর রায় চৌধুরী মণি, ইমরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম প্রমুখ। এছাড়াও শোক সভায় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়