ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ৮ হাজার ২৯ কোটি টাকার প্রকল্প শেষের পথ-- শামীম


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২১-১-২০২৩ রাত ৯:৪৮
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ)'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, পানিসম্পদ উপমন্ত্রী, একেএম এনামুল হক শামীম বলেছেন, আমি চট্টগ্রামে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়ে বসেছিলাম। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন ও নদীভাঙন রোধে যেসব প্রকল্প চলমান সেগুলো দ্রুত শেষ করার জন্য বলেছি। ১৭টি প্রকল্প আছে৷ ইতোমধ্যে ৭টি শেষ এবং ৯টি প্রকল্প শেষের পথে। মোট ৮ হাজার ২৯ কোটি টাকার প্রকল্প।
 
শনিবার (২১ জানুয়ারি) পিসিআইইউ অডিটোরিয়ামে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘স্প্রিং-২০২৩’ ট্রাইমেস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে এ আয়োজন করা হয়।
 
একেএম এনামুল হক শামীম বলেন, উপকূলীয় অঞ্চল নদীভাঙন থেকে রক্ষার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ১৪ বছর আগে সাড়ে ৯ হাজার হেক্টর এলাকা নদীভাঙনের কবলে পড়েছিল। এখন তা কমে ৩ হাজার হেক্টরে এসেছে। অর্থাৎ প্রায় এক তৃতীয়াংশ ভাঙন কমেছে। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন তিনি।
 
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্বে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের। তিনি বলেন, উন্নত দেশ হিসেবে এগিয়ে যেতে হলে শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে। জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ।
 
নবীন বরণে ১০০ শিক্ষার্থীকে বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন থেকে বিভিন্ন কোটায় বৃত্তি দেওয়া হয়।
 
বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও একাডেমিক এডভাইজার অধ্যাপক ড. এম মজিবুর রহমান, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফসিউল আলম।
 
এদিকে সভাপতির বক্তব্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার বলেন, আমি শুধু সার্টিফিকেট অর্জনকেই একমাত্র শিক্ষা মনে করি না। এর মধ্যে থাকবে সুষ্ঠু আচার-ব্যবহার, নীতি-নৈতিকতা, মানবিকতা, বিবেকের তাড়না ও বিচারিক শক্তি। তবেই একজন শিক্ষার্থীর শিক্ষা দেশ ও জাতির কল্যাণে আসবে।
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা প্রশান্ত ভূষণ বড়ুয়া, ট্রাস্টি বোর্ড সদস্য মো. আলী আজম স্বপন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ইঞ্জি. মাফজল আহমেদ এবং পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী