ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

করোনাকালীন প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপসমূহ প্রশংসনীয় : এমপি মুকুল


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৭-২০২১ বিকাল ৫:৫৬
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দৌলতখানে করোনা ভাইরাস ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নিম্মআয়ের অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেছেন ভোলা-২ আসনের সাংসদ আলহাজ আলী আজম মুকুল। আজ রোববার (১৮ জুলাই) উপজেলার মেদুয়া, মদনপুর, চরপাতা, চরখলিফা ও উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে কর্মহীন ও অসহায় পরিবারেরর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। 
 
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি মুকুল বলেন, করোনাকালীন প্রধানমন্ত্রীর গৃহীত  পদক্ষেপসমূহ বিশ্বে প্রশংসিত। তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ অচিরেই উন্নত দেশে রূপান্তরিত হবে। বিশ্বের করোনা পরিস্থিতেও দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে।
 
এ সময় তিনি আরো বলেন,বর্তমান সরকারের সময়ে দৌলতখান বোরহানউদ্দিনে  ব্যাপক  উন্নয়ন হয়েছে।প্রমত্তা মেঘনার ভাঙ্গনরোধে বিভিন্ন  প্রকল্পের কাজ চলমান রয়েছে।করোনাকালীন  সময়ে সরকারের নির্দেশনা অনুযায়ী  সকলকে মাস্ক ব্যবহার সহ স্বাস্হ্য বিধি মেনে চলার আহবান ও জানান তিনি।
 
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনজুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার  মোহাম্মদ তারেক  হাওলাদার, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, ভবানীপুর  ইউনিয়ন চেয়ারম্যান গোলাম নবী নবু,,হাজিপুর  ইউনিযন পরিষদ চেয়ারম্যান হামিদুর রহমান টিপু,চরখলিফা  ইউনিয়ন চেয়ারম্যান মেহেদী  মাসুদ মুকু খান,উত্তর জয়নগর  ইউনিয়ন চেয়ারম্যান ইয়াছিন  লিটন প্রমুখ।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত