লালমোহনে গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা
ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (১৯) নামে এক যুবতী আত্মহত্যা করেছে। রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড সিদ্দিকের বাড়িতে এ ঘটনা ঘটে। যুবতী ওই বাড়ির মো. সিদ্দিকের মেয়ে।
যুবতীর পিতা সিদ্দিক জানান, তার ৪ ছেলে ও১ মেয়ের মধ্যে সীমা চতুর্থ। প্রায় ৮-৯ মাস আগে পার্শ্ববর্তী তজুমদ্দিন উপজেলার শম্ভুপুরের আঃ হাইয়ের ছেলে মিরাজের সাথে সীমার বিয়ে হয়। বিয়ের পর থেকে মেয়ে ও জামাতা সিদ্দিকের বাড়িতেই থাকতো। রবিবার সকালে কাজের উদ্দেশ্যে জামাতা বের হয়ে যায় আর পাশের জমি থেকে গরুর ঘাস আনতে যায় সীমার মা আছমা বেগম।
পরে বাড়ি ফিরে ঘরের সকল দরজা-জানালা বন্ধ পেয়ে আর মেয়েকে ডেকেও কোনো সাড়া না পেয়ে চিৎকার দেন তিনি। পরে পার্শ্ববর্তী লোকজন এসে জানালা ভেঙে বারন্দার চালের কাঠের সাথে যুবতীকে ঝুলন্তবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে বেলা পৌনে ১২ দিকে যুবতীর মরদেহ উদ্ধার করে পুলিশ।যুবতীর মানসিক সমস্যা ছিল এবং এর আগেও একবার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেল বলেও জানায় পিতা সিদ্দিক।
লালমোহন থানার অফিসার ইনচার্জ ওসি মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাল ময়নাতদন্তের জন্য ভোলায় প্রেরণ করা হবে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied