ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২২-১-২০২৩ বিকাল ৫:১১
মাদারীপুর কালকিনিতে দিনদুপুরে ইজিবাইক ডাকাতিকালে ধারালো ৩টি ছুরি ও ১টি চাপাতিসহ আন্তঃজেলার ৫ জন শীর্ষ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। আজ রোববার দুপুরে আটক হওয়া ওই ডাকাতদের মাদারীপুর জেলহাজতে প্রেরণ করেছে কালকিনি থানা পুলিশ। আটক হওয়া ওই সকল ডাকাতরা হলো গাইবান্ধা জেলার সাঘাটা থানার ধনারুহা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ রিপন মিয়া(১৮), পটুয়াখালী জেলা সদরের লাকাঠি কিসমত গ্রামের জসিম হাওলাদারের ছেলে মোঃ রাব্বি হাওলাদার(১৮), নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার রুবেল মিস্ত্রীর ছেলে মোঃ ইশান মিস্ত্রি (১৮), মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদী গ্রামের লুৎফর সরদারের ছেলে মোঃ সাকিল সরদার(২৪) ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বিক্রমপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে(১৯)।
পুলিশ ও এলাকা সূত্রে জানাগেছে, ডাকাতদল গত শনিবার ভোরে উপজেলার শিকারমঙ্গলবার এলাকার মিয়ারহাট বাজার থেকে একটি ইজিবাইকসহ চালকে অস্ত্রের মুখে জিন্মি করে ভূরঘাটার একটি ফাঁকা রাস্তায় নিয়ে চালকে চাপাতি দিয়ে কয়েকটি আঘাত করে। এতে করে সে গুরুতর আহত হয়। এ সময় ওই চালক আত্মচিৎকার স্থানীয় লোকজন এসে ওই ৫ ডাকাত অবরুদ্ধ করে রাখে। পরে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেনের নেতৃত্বে এসআই মাহমুদের সার্বিক সহযোগীতায় ডাকাতদের আটক করা হয়। পরে আজ রোববার দুপুরে কালকিনি থানা পুলিশ ৫ ডাকাতকে মাদারীপুর জেলহাজতে প্রেরণ করেন।
এব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন জানান, ডাকাতরা ইজিবাইক ডাকাতিকালে তাদেরকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়ে। ওই ৫ ডাকাতের বিরুদ্ধে কালকিনি থানায় মামলা রজু করা হয়েছে। তিনি আরো বলেন  এই অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু