ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দর্শনা কেরু'র শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ২২-১-২০২৩ রাত ৯:৫২

 আসন্ন কেরু'র শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্টিত হয়েছে। রবিবার ২২ জানুয়ারি সকাল ১০ টায় কেরুজ ইমারত বিভাগের সামনে এ দ্বি-বার্ষিকী সাধারন সভা অনুষ্টিত হয়। শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজের সভাপতিত্বে অনুষ্টিত সভায় দ্বি-বার্ষিক কার্যবিবরনী ও আয় ব্যায়ের হিসাব তুলে পাঠ করেন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক ও বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি মাসুদুর রহমান মাসুদ। এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন দর্শনা কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের বর্তমান পরিষদের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাধারন সম্পাদক মাসুদুর রহমান, সাবেক সভাপতি তৈয়ব আলী, সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, সাধারন সম্পাদক পদপ্রার্থী জয়নাল আবেদীন নফর, বর্তমান পরিষদের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সম্পাদক খবির উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন আসন্ন নির্বাচনে সহ-সভাপতি পদ পদপ্রার্থী রেজাউল করিম, এসএম কবির, মফিজুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক পদপ্রার্থী হাফিজুল ইসলাম, সদস্য পদপ্রার্থী নুরুল ইসলাম, মজিবর রহমান, সাইফ উদ্দিন সুমন, ডাবলু, আব্বাস আলী, হারিজুল ইসলাম, সাহেব আলী শিকদার, জাহিদুল ইসলাম, রবিউল ইসলাম সুমন, ইদ্রিস আলী, প্রমুখ। অনুষ্টান শুরুতে কুরআন থেকে তেলোয়াত পাঠ করেন কেরুজ জামে মসজিদের পেশ ইমাম শামসুজ্জোহা। এরপর জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, দর্শনা কেরু এ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, মাহাব্যবস্থাপক (অর্থ) মুহাম্মদ সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) ইউসুফ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তরের সহকারী পরিাচালক সিরাজুল ইসলাম, প্রমুখ। অনুষ্টান সঞ্চালনা ও পরিচালনা করেন, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান। 

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন